ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপ থেকে বড় অঙ্কের অর্থ পাচ্ছে বাফুফে ফাইনালের আগে আর্জেন্টিনা নয়, স্পেন কোচের চিন্তা হেলিকপ্টার সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সঙ্গে ব্যবসায়িক ও ভূরাজনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে সরকার ট্রাফিক সিগনালের মতো হর্ন নিয়ন্ত্রণেও এআই চান প্রধানমন্ত্রী পরিসংখ্যান বলছে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে যাচ্ছে আর্জেন্টিনা সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম মেক্সিকো-কানাডাকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রে আরেকটি বিশ্বকাপ চান ট্রাম্প মার্কিন হামলায় খাবার পানি সংকটে ইরানের ২০টি গ্রাম মার্কিন আশ্রয়দাতাদের প্রস্তুত থাকতে বললো ইরান

মেক্সিকো-কানাডাকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রে আরেকটি বিশ্বকাপ চান ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান যুক্তরাষ্ট্র আরও একটি বিশ্বকাপের আয়োজন করুক। তবে এবার আর যৌথভাবে নয়, কানাডা ও মেক্সিকোকে বাদ দিয়ে এককভাবে যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের আয়োজন হিসেবে দেখতে চান তিনি।রয়টার্সএর প্রতিবেদন অনুযায়ী, (১৭ জুলাই) নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে আয়োজিত বিশ্বকাপ সংবর্ধনা অনুষ্ঠানে ফিফা কর্মকর্তাদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনাদের উচিত আবারও যুক্তরাষ্ট্রকে বেছে নেওয়া। এবার আমরা কানাডা ও মেক্সিকোকে বাদ দেব।

উত্তর আমেরিকান মাটিতে চলমান বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ৪৮ দলের এই টুর্নামেন্টের বেশির ভাগ ম্যাচ হচ্ছে মার্কিন মুলুকে। ২৩তম আসর সফলভাবে শেষ হওয়ার পথে থাকায় এককভাবে বিশ্বকাপ আয়োজন করতে আত্মবিশ্বাসী ট্রাম্প, ‘পরেরবার অন্য কাউকে বেছে নেওয়া উচিত। এতে সবার রাগ, ঘৃণা ও উত্তেজনা কিছুটা কমবে।আগামী দুটি বিশ্বকাপের আয়োজক ইতোমধ্যেই নির্ধারিত হয়েছে। ২০৩০ সালে যৌথভাবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন। এরপর ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব। ২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজক এখনো নির্ধারণ করেনি ফিফা।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে ইনফান্তিনোর সঙ্গে কথা বলেছিলেন ট্রাম্প। এরপর ফিফা বালোগানকে পরের ম্যাচে খেলার অনুমতি দেয়। শুক্রবারের অনুষ্ঠানে সেই সিদ্ধান্তের জন্য ইনফান্তিনোকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।

তিনি বলেন, ‘আপনি আরেকটি দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছেন। এর জন্য আপনি কখনোই কৃতিত্ব পাবেন না।বালোগানকে খেলার সুযোগ করে দিলেও বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের পথচলা দীর্ঘ হয়নি। বেলজিয়ামের কাছে ৪১ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় টুর্নামেন্টের অন্যতম আয়োজকেরা। রোববার রাতে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল দিয়ে এবারের বিশ্বকাপ শেষ হবে। শিরোপা নির্ধারণী ম্যাচে ট্রাম্পের মাঠে থাকার কথা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ থেকে বড় অঙ্কের অর্থ পাচ্ছে বাফুফে

মেক্সিকো-কানাডাকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রে আরেকটি বিশ্বকাপ চান ট্রাম্প

আপডেট সময় ০৩:৩৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬