ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন হামলা অব্যাহত থাকলে ‘ফুল স্কেল’ অভিযানের হুঁশিয়ারি: রেজাই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে নতুন হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলা আরও কয়েকদিন অব্যাহত থাকলে ইরান ‘ফুল স্কেল অফেনসিভ অপারেশন’, অর্থাৎ পূর্ণমাত্রার আক্রমণাত্মক সামরিক অভিযান শুরু করবে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে রেজাই জানান, এখন পর্যন্ত তেহরান মূলত প্রতিরক্ষামূলক কৌশল অনুসরণ করছে। তবে যুক্তরাষ্ট্র যদি হামলা অব্যাহত রাখে বা ইরানের কোনো অঞ্চল দখলের চেষ্টা করে, তাহলে ইরান আর আত্মরক্ষায় সীমাবদ্ধ থাকবে না; বরং সরাসরি আক্রমণাত্মক সামরিক পদক্ষেপ নেবে।

রেজাইয়ের এই মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত এভাবে চলতে থাকলে তা আরও বিস্তৃত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন হামলা অব্যাহত থাকলে ‘ফুল স্কেল’ অভিযানের হুঁশিয়ারি: রেজাই

মার্কিন হামলা অব্যাহত থাকলে ‘ফুল স্কেল’ অভিযানের হুঁশিয়ারি: রেজাই

আপডেট সময় ০৬:৫১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬