ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে ট্রাম্প বললেন, ‘মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন’ স্পেনের হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে চায় গাজাবাসী ‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু, বহু হতাহত মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান ‘জুলাই আন্দোলন ছিল দেশের যুবসমাজ ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সংগ্রাম’ জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষ পড়ল ইসরায়েলে জামায়াতের উত্থান বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে সাত দেশের রেফারি আর্জেন্টিনা-স্পেন ফাইনালের আগে জানা গেল আবহাওয়া পরিস্থিতি, ম্যাচ কি পেছাবে?

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্থগিত করল ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

এবার সমঝোতার সব শর্ত ও প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ তুলেইসলামাবাদ সমঝোতা স্মারকবাস্তবায়ন স্থগিত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, ওয়াশিংটনের ধারাবাহিক সামরিক হামলার কারণেই তেহরান এই সমঝোতা স্মারকের প্রতি নিজের সমস্ত দায়বদ্ধতা ও প্রতিশ্রুতি স্থগিত করতে বাধ্য হয়েছে। 

ইরানের সংবাদমাধ্যম ফার্সের প্রতিবেদনের বরাতে আল জাজিরার এক খবরে এই তথ্য জানানো হয়েছে। উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, ‘ইসলামাবাদ সমঝোতার আওতায় নিজেদের দেওয়া সব প্রতিশ্রুতি ও আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা কার্যত এই সমঝোতাটিকে আগেই স্থগিত করে দিয়েছিল। 

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের এমন একতরফা ও যুদ্ধংদেহী আচরণের জবাবে ইরানও এখন থেকে নিজেদের সমস্ত প্রতিশ্রুতি ও সমঝোতা বাস্তবায়ন পুরোপুরি স্থগিত করেছে। যুক্তরাষ্ট্রের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে সমঝোতার মূল কাঠামো আর কার্যকর নেই উল্লেখ করে তিনি বলেন, তেহরান এখন আর ওই সমঝোতার কোনো ধারা বাস্তবায়ন করবে না এবং দেশ এখন সম্পূর্ণভাবে নিজেদের প্রতিরক্ষায় নিয়োজিত রয়েছে।

এর আগে বিভিন্ন সময়ে ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা বারবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন। তবে এবারই প্রথমবারের মতো ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ও আন্তর্জাতিকভাবে জানানো হলো যে এই দ্বিপক্ষীয় সমঝোতাটি আর কার্যকর নেই এবং সব ধরনের প্রতিশ্রুতি স্থগিত করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে ট্রাম্প বললেন, ‘মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন’

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্থগিত করল ইরান

আপডেট সময় ০৯:৫১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬