ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান বিজেপি মন্ত্রীর জুলাই কোনো নির্দিষ্ট দলের নয় : রিজভী দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন রাহুল গান্ধী শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি ও পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগালো এলাকাবাসী মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার দিল্লির আন্দোলন ঘিরে কঙ্গনার কড়া সমালোচনা আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

এবার মেট্রোতে যাতায়াতের সময় হেডফোন ছাড়াই জোরে জোরে গান শোনার বা ভিডিও দেখার অভ্য়াস রয়েছে অনেকেরই। এর ফলে আশপাশের সহযাত্রীরা অনেকেই বিরক্ত হন। আর সে জন্য এবার জরিমানার বিধান করেছে বেঙ্গালুরু মেট্রো রেল করপোরেশন লিমিটেড (বিএমআরসিএল)ভারতের মেট্রোতে আগে সর্বোচ্চ জরিমানা ছিল ৫০০ টাকা। সংশোধিত আইনে তা পাঁচ গুণ বাড়িয়ে আড়াই হাজার টাকা করা হয়েছে। ১৯ জুন থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে।

কলকাতাতেও রয়েছে এই নিয়ম? মূলত, চেন্নাই ও বেঙ্গালুরুতে এই নিয়ম চালু হয়েছে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো এই ধরনের কোনো নিয়ম চালু করা হয়নি। যদিও বেঙ্গালুরু মেট্রো রেল করপোরেশন লিমিটেড (বিএমআরসিএল) জানিয়েছে, এই নিয়ম দেশের সব মেট্রো পরিষেবার ক্ষেত্রেই প্রযোজ্য। নতুন নিয়ম অনুযায়ী, সহযাত্রীদের অসুবিধা বা বিরক্তির কারণ হলে সর্বোচ্চ ২,৫০০ টাকা জরিমানা হতে পারে।

কোন কোন কাজ করলে জরিমানা হবে? দেখে নিন

স্পিকার অন করে গান বা ভিডিও চালালে জরিমানা

ইয়ারফোন ছাড়া মোবাইলে ভিডিও দেখা

জোরে চিৎকার করা

অশালীন বা আপত্তিকর ভাষা ব্যবহার

মদ্যপ অবস্থায় যাতায়াত

থুতু ফেলা

কোচের মেঝেতে বসা

মেট্রোর সম্পত্তি নষ্ট করা

অশোভন আচরণ

বিএমআরসিএলের তথ্য অনুযায়ী, ২০২৫২৬ অর্থবর্ষে প্রায় ৫৭ হাজার যাত্রীকে স্পিকারে গান বা ভিডিও চালানোর জন্য সতর্ক করা হয়েছিল। যদিও আগে ৫০০ টাকা জরিমানার নিয়ম ছিল। তবে বেশির ভাগ ক্ষেত্রেই যাত্রীদের শুধু সতর্ক করে ছেড়ে দেওয়া হতো। শুধু শব্দদূষণ নয়, আরো একাধিক অপরাধের ক্ষেত্রেও জরিমানা বাড়ানো হয়েছে। মেট্রো চত্বরে পোস্টার, ব্যানার বা প্ল্যাকার্ড লাগানো বা বিক্ষোভ দেখালে জরিমানা হতে পারে ১০ হাজার টাকা পর্যন্ত। অনুমতি ছাড়া নিষিদ্ধ এলাকায় প্রবেশ বা মেট্রো ট্র্যাকে ঢুকলে জরিমানা হতে পারে ৫ হাজার টাকা পর্যন্ত। ট্র্যাকে প্রবেশ করে পরিষেবা ব্যাহত করলে অন্যান্য আইনে মোট জরিমানা ২৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে। ভুয়া মেট্রো টিকিট ব্যবহার বা সরকারি নোটিশ বিকৃত করলেও ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানার নিয়ম রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন

মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা

আপডেট সময় ০৫:২০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬