ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হিন্দু পরিচয়ে মন্দিরে ঢুকে চুরির চেষ্টা, আটক দুই নারী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের ঐতিহ্যবাহী শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ী মন্দিরে চুরির চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। এর আগে উত্তেজিত জনতা তাদের মারধর করে।

বুধবার মহানামযজ্ঞ উপলক্ষে মন্দিরে শত শত ভক্তের সমাগমের মধ্যে ওই দুই নারী হাতে শাঁখা ও কপালে সিঁদুর পরে সনাতন ধর্মাবলম্বীর পরিচয়ে অনুষ্ঠানে অংশ নেন বলে অভিযোগ। প্রসাদ বিতরণের সময় এক নারী ভক্তের গলা থেকে স্বর্ণের চেইন চুরির চেষ্টা করেন বলে অভিযোগ উঠলে উপস্থিত লোকজন তাদের হাতেনাতে আটক করেন। পরে গণপিটুনির পর তাদের মানিকগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সরকার জানান, ভক্তদের উপস্থিতিতেই চুরির চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

তবে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান, আটক দুই নারীর বিরুদ্ধে কোনো ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেননি। এছাড়া তাদের কাছ থেকে চুরির কোনো আলামতও উদ্ধার হয়নি। এ কারণে আইনানুগ প্রক্রিয়ায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, অভিযোগের বিষয়ে তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হিন্দু পরিচয়ে মন্দিরে ঢুকে চুরির চেষ্টা, আটক দুই নারী

আপডেট সময় ১২:৫৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬