কাতারের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শুক্রবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার মৈত্রী ও সহযোগিতা চুক্তির ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
এ সময় কাতারের আমিরের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা একটি চিঠি সুলতান বিন সাদ আল-মুরাইখির কাছে হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
জানা গেছে, চিঠিতে বাংলাদেশে কাতারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ডেস্ক রিপোর্ট 























