ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫টা এক মিনিটে রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দিয়েছেন, আমি দায়িত্ব নিয়েছি: স্পিকার রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন স্পিকার ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা, শরীরে ৪৩ সেলাই যুক্তরাজ্যে মা-মেয়েসহ ৩ ব্রিটিশ-বাংলাদেশির প্রাণ গেল সাগরে পদত্যাগপত্রে নিজের ৫ গুরুতর রোগ জানালেন রাষ্ট্রপতি মেসির অটোগ্রাফ জার্সির চেয়েও দামি বিটিএস পোশাক এইচএসসি পরীক্ষার্থী ইকনকে লাখ টাকা দিলো ব্যাংক, মাসব্যাপী ছুটি ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে চুক্তি বাতিল: ট্রাম্প শিক্ষামন্ত্রীর পদত্যাগে মোদি সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম বন্যায় চট্টগ্রামে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি

গাজা নিয়ে মুখ খোলায় স্ত্রীসহ হত্যার হুমকি: অভিনেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে প্রকাশ্যে অবস্থান নেওয়ার কারণে নিজে এবং তার স্ত্রী হত্যার হুমকি পেয়েছেন বলে দাবি করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। মার্কিন সংবাদমাধ্যম রোলিং স্টোন-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারে মামদানি বলেন, মৃত্যুর হুমকির জন্য নিজেকে কখনোই পুরোপুরি প্রস্তুত করা যায় না। তবে অন্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিলে এর কিছু পরিণতি থাকবেই।

তিনি জানান, নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনপ্রণেতা থাকাকালেও একই ধরনের হুমকি পেয়েছিলেন। বিশেষ করে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার সমালোচনা এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর থেকেই এসব হুমকি শুরু হয়।

জোহরান মামদানির দাবি, মেয়র হওয়ার আগেই তাকে লক্ষ্য করে হুমকি দেওয়া শুরু হয়েছিল এবং দায়িত্ব গ্রহণের পরও তা অব্যাহত রয়েছে। একই কারণে তার স্ত্রীও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন।

এদিকে দ্য নিউইয়র্ক টাইমস-কে দেওয়া আরেক সাক্ষাৎকারে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার দ্য হেগে হওয়া উচিত।

তবে তিনি স্পষ্ট করেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা বাস্তবায়নের মতো কোনো আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই। এ ধরনের সিদ্ধান্ত ও পদক্ষেপের দায়িত্ব যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ওপরই বর্তায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫টা এক মিনিটে রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দিয়েছেন, আমি দায়িত্ব নিয়েছি: স্পিকার

গাজা নিয়ে মুখ খোলায় স্ত্রীসহ হত্যার হুমকি: অভিনেতা

আপডেট সময় ০৪:০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬