ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

মানুষ আমাদের হিংসা করে: আর্জেন্টিনা প্রেসিডেন্ট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর মাঠের পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় আর্জেন্টিনার ফুটবলারদের আচরণ। তবে দলকে ঘিরে বিশ্বজুড়ে সমালোচনার মাঝেও খেলোয়াড়দের পক্ষ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

সমালোচনাকে ‘ঈর্ষা’ বলে উড়িয়ে দিয়ে মিলেই দাবি করেন, আর্জেন্টিনার জনপ্রিয়তা ও সাফল্যই অন্যদের বিরক্তির কারণ। তার ভাষায়, ‘মানুষ আমাদের প্রতি ঈর্ষান্বিত, কারণ আমরা প্রায় সব কিছুতেই সেরা।’ তিনি আরও বলেন, বিতর্কিত রেফারিংয়ের শিকার হলেও পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনা নিজেদের লড়াকু মানসিকতা ধরে রেখেছে।

তবে দলকে সমর্থন জানাতে গিয়ে নিজেই বিতর্কে জড়ান প্রেসিডেন্ট। ফাইনালের আগেই ভুলবশত সামাজিক যোগাযোগমাধ্যমে জয়ের উদযাপনী পোস্ট প্রকাশ করেন তিনি। এছাড়া, শিরোপা না জিতেও জাতীয় ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েও সমালোচনার মুখে পড়েন।

এদিকে ফাইনাল শেষে স্পেনের ট্রফি উদযাপনের সময় আর্জেন্টিনা ফুটবলারদের আচরণ এবং লিয়েন্দ্রো পারেদেসকে ঘিরে মাঠের উত্তেজনা নিয়ে তদন্ত শুরু করেছে ফিফা। শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ক তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

অন্যদিকে, স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে আর্জেন্টিনার আচরণকে ‘অসহনীয় ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি স্প্যানিশ খেলোয়াড়দের সংযম ও পেশাদারিত্বের প্রশংসা করেন।

সব মিলিয়ে, বিশ্বকাপের ফাইনাল শেষ হলেও আর্জেন্টিনাকে ঘিরে বিতর্ক এখনো থামার কোনো লক্ষণ নেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ হওয়ার পর নতুন বিতর্কের জন্ম দিলেন নেইমার

মানুষ আমাদের হিংসা করে: আর্জেন্টিনা প্রেসিডেন্ট

আপডেট সময় ১০:৫৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬