ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। তিনটি শর্ত সাপেক্ষে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাসপাতালটির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় এবং নির্ধারিত শর্ত পূরণের ভিত্তিতে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

শর্ত অনুযায়ী, The Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, 1982-এর বিধান মেনে চলতে হবে। পাশাপাশি লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। ভবিষ্যতে কোনো শর্ত লঙ্ঘিত হলে সরকার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদফতর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশ দিয়েছিল। তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করা হলো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন

আপডেট সময় ০৫:৪৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬