এবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে টাইফয়েডে আক্রান্ত হয়েছেন। তবে অসুস্থ হলেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন থামবে না বলে জানিয়েছেন দীপকে।
আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় দীপকে জানান, গত কয়েক দিন ধরে তিনি অসুস্থ। চিকিৎসা–সংক্রান্ত পরীক্ষার প্রতিবেদনে তার টাইফয়েড ধরা পড়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, ‘গত কয়েক দিন ধরে আমি অসুস্থ। পরীক্ষার রিপোর্টে আমার টাইফয়েড ধরা পড়েছে। চিকিৎসা চলছে। দেশজুড়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়া সব ‘তেলাপোকা’কে আমি ধন্যবাদ জানাই।’
আন্দোলনকে আরো বিস্তৃত করার জন্য সমর্থকদের অভিনন্দন জানিয়ে দীপকে বলেন, শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি আদায় করা সম্ভব হবে। তার কথায়, ‘আপনাদের সবাইকে অভিনন্দন। আমি নিশ্চিত এভাবেই আন্দোলন চালিয়ে গেলে আমরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আদায় করতে পারব।’ সূত্র: হিন্দুস্তান টাইমস

ডেস্ক রিপোর্ট 






















