ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়নে আগ্রহী ৩ চীনা প্রতিষ্ঠান আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় দমকলকর্মী-পুলিশসহ প্রাণ গেল ৭ জনের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকল্পে হবে ১ লাখ ৮০ হাজার চাকরি রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী কৃষকের ছেলে থেকে যেভাবে হয়ে ওঠেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাস ‘ডেভিড ইমন’ বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনা: সমালোচনায় ফিফা সভাপতি এবার লোহিত সাগরে টোল বসানোর পরিকল্পনা ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীদের প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে দেয়া উচিত মোদির, দেশের দায়িত্ব অন্য কাউকে দিন: অভিজিৎ দিপকে মিসরের গ্যাস বন্দরে বিস্ফোরণ, ছড়াচ্ছে যুদ্ধের উত্তাপ

প্রেমের টানে নেত্রকোনায় চীনা যুবক, ইসলাম গ্রহণ করে তরুণীকে বিয়ে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়, এরপর প্রেম। সেই সম্পর্কের পরিণতিতে চীন থেকে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে নেত্রকোনার এক তরুণীকে বিয়ে করেছেন চীনের নাগরিক ওয়্যাং সুলিন (৩০) ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে মো. নুর উদ্দিন। পারিবারিক সূত্রে জানা যায়, নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী মো. নাজিম উদ্দিনের মেয়ে নাজমিন আক্তার লিজা (২০) তিনি মোহনগঞ্জ সরকারি কলেজে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে, চীনের হুপেই (লুবেই) প্রদেশের লুরাং শহরের বাসিন্দা ওয়্যাং সুলিন পেশায় একজন রেস্তোরাঁ ব্যবসায়ী।

জানা গেছে, প্রায় দুই মাস আগে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে লিজা ও ওয়্যাং সুলিনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন এবং বিষয়টি নিজ নিজ পরিবারকে জানালে উভয় পরিবারই সম্মতি দেয়। ভালোবাসার টানে গত ১৮ জুলাই বাংলাদেশে আসেন ওয়্যাং সুলিন। ঢাকায় পৌঁছানোর পর লিজার পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করে মোহনগঞ্জে নিয়ে যান। পরে ২১ জুলাই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে মুসলিম রীতি অনুযায়ী লিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

নবদম্পতিকে ঘিরে শুক্রবার (৩১ জুলাই) মোহনগঞ্জে জাঁকজমকপূর্ণ সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেছে কনের পরিবার। এ উপলক্ষে বাড়িতে প্যান্ডেল ও মঞ্চ নির্মাণের পাশাপাশি আত্মীয়স্বজনদের মাঝে নিমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে। কনের বাবা মো. নাজিম উদ্দিন জানান, বিয়ের আগে চীনা দূতাবাস ও বরের পরিবারের সঙ্গে যোগাযোগ করে সব তথ্য যাচাই করা হয়েছে। সবকিছু নিশ্চিত হওয়ার পর আত্মীয়স্বজনের পরামর্শে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। সামাজিক অনুষ্ঠান শেষে বর চীনে ফিরে গিয়ে ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করবেন। এরপর লিজাকে সঙ্গে নিয়ে চীনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

বিদেশি জামাইয়ের আগমনকে কেন্দ্র করে মোহনগঞ্জে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা চীনা যুবককে একনজর দেখতে এবং তার সঙ্গে ছবি তুলতে কনের বাড়িতে ভিড় করছেন। স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, শুরুতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতারণার খবর শুনে কিছুটা উদ্বেগ ছিল। তবে পরিবারের পক্ষ থেকে সব তথ্য যাচাইবাছাই করে বিয়ের ব্যবস্থা করায় এখন আর কোনো সন্দেহ নেই। তিনি নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত

প্রেমের টানে নেত্রকোনায় চীনা যুবক, ইসলাম গ্রহণ করে তরুণীকে বিয়ে

আপডেট সময় ১০:২৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬