ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খোলা আকাশের নিচে জুতা সেলাই করেন বাবা, পাশেই বসে ডাক্তার হওয়ার স্বপ্ন বুনছে ছোট্ট প্রিয়জিত বাংলাদেশ থেকে নির্বাসিত তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নিলেন শুভেন্দু কোরআনের আয়াত উদ্ধৃত করে প্রতিবেশী দেশগুলোকে যে বার্তা দিল ইরান আসিয়ানে বাংলাদেশের সদস্যপদের সম্ভাবনা নেই: মহাসচিব ‎রাজধানীর উত্তর সিটি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে হলে ১৯৭২-এর সংবিধান বাতিল করতে হবে: ফরহাদ মজহার জুলাই সনদ-বিচার ইস্যুতে তোপের মুখে মাহদী আমিন ‘ইরানের সঙ্গে সংঘাতের প্রত্যক্ষ প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রে’ ঢাকা মাতাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম ইসরায়েলে তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

মরক্কোর সীমান্তঘেঁষা স্প্যানিশ ছিটমহল সেউতায় অভিবাসীদের ব্যাপক প্রবেশকে কেন্দ্র করে ইউরোপে নতুন করে অভিবাসন সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এরই প্রেক্ষাপটে স্পেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পাসপোর্টবিহীন চলাচলের শেনজেন চুক্তি এক মাসের জন্য স্থগিত করেছে ইতালি।

দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় এই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গ্রীষ্মকালীন পর্যটকদের চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখা হবে বলেও জানান তিনি।

এদিকে, অনিয়মিত অভিবাসীদের প্রবেশ ঠেকাতে ফ্রান্স-ইতালি সীমান্তে নজরদারি বাড়াতে প্যারিসের সঙ্গে সমন্বয় করেছে রোম। যদিও স্পেন দাবি করেছে, সেউতায় অভিবাসীদের আকস্মিক ঢল অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং সেখানে প্রবেশ করা ৫০ হাজারের বেশি মানুষের বেশিরভাগই স্বেচ্ছায় মরক্কোয় ফিরে গেছেন।

তবে ইতালির বিরোধী দলগুলোর দাবি, নতুন সীমান্ত নিয়ন্ত্রণ মূলত প্রতীকী পদক্ষেপ। তাদের মতে, সেউতায় পৌঁছানো অভিবাসীদের ইতালিতে যাওয়ার কোনো সুস্পষ্ট পরিকল্পনার প্রমাণ এখনো পাওয়া যায়নি।

উল্লেখ্য, শেনজেন অঞ্চলের আওতায় ২৯টি ইউরোপীয় দেশে সাধারণত পাসপোর্ট ছাড়াই ভ্রমণ করা যায়। তবে নিরাপত্তাজনিত কারণে সদস্য দেশগুলো সাময়িকভাবে সীমান্ত নিয়ন্ত্রণ পুনর্বহাল করতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খোলা আকাশের নিচে জুতা সেলাই করেন বাবা, পাশেই বসে ডাক্তার হওয়ার স্বপ্ন বুনছে ছোট্ট প্রিয়জিত

স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি

আপডেট সময় ০৪:৩৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬