ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খোলা আকাশের নিচে জুতা সেলাই করেন বাবা, পাশেই বসে ডাক্তার হওয়ার স্বপ্ন বুনছে ছোট্ট প্রিয়জিত বাংলাদেশ থেকে নির্বাসিত তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নিলেন শুভেন্দু কোরআনের আয়াত উদ্ধৃত করে প্রতিবেশী দেশগুলোকে যে বার্তা দিল ইরান আসিয়ানে বাংলাদেশের সদস্যপদের সম্ভাবনা নেই: মহাসচিব ‎রাজধানীর উত্তর সিটি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে হলে ১৯৭২-এর সংবিধান বাতিল করতে হবে: ফরহাদ মজহার জুলাই সনদ-বিচার ইস্যুতে তোপের মুখে মাহদী আমিন ‘ইরানের সঙ্গে সংঘাতের প্রত্যক্ষ প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রে’ ঢাকা মাতাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম ইসরায়েলে তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

তীব্র হচ্ছে এল নিনো, বন্যা ও খরার সতর্কবার্তা জাতিসংঘের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

আগস্ট থেকে অক্টোবর—এই তিন মাসে বিশ্বজুড়ে আরও তীব্র হতে পারে এল নিনোর প্রভাব। এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা, ডব্লিউএমও।

সংস্থাটি বলছে, শক্তিশালী এল নিনোর কারণে বৈশ্বিক তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে আরও বাড়তে পারে। একই সঙ্গে বৃষ্টিপাতের ধরনে বড় পরিবর্তন, তীব্র তাপপ্রবাহ, ভয়াবহ বন্যা, দীর্ঘস্থায়ী খরা এবং চরম আবহাওয়ার ঝুঁকিও বাড়বে। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সাম্প্রতিক তাপপ্রবাহ, দাবানল ও রেকর্ড উষ্ণ সমুদ্রই প্রমাণ করছে—জলবায়ু সংকট কতটা ভয়াবহ আকার ধারণ করছে। তার মতে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো না গেলে ভবিষ্যতের ঝুঁকি আরও বাড়বে।

ডব্লিউএমওর মহাসচিব সেলেস্তে সাউলো বলেন, শুধু পূর্বাভাস দিলেই হবে না, আগাম প্রস্তুতিই ক্ষয়ক্ষতি কমানোর সবচেয়ে কার্যকর উপায়। নির্ভরযোগ্য জলবায়ু তথ্যের ভিত্তিতে এখনই পরিকল্পনা নিলে কৃষি, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হবে।

বিশেষজ্ঞদের মতে, সময়মতো প্রস্তুতি নেওয়া গেলে আসন্ন এল নিনোর প্রভাব অনেকটাই মোকাবিলা করা সম্ভব।

সূত্র: ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খোলা আকাশের নিচে জুতা সেলাই করেন বাবা, পাশেই বসে ডাক্তার হওয়ার স্বপ্ন বুনছে ছোট্ট প্রিয়জিত

তীব্র হচ্ছে এল নিনো, বন্যা ও খরার সতর্কবার্তা জাতিসংঘের

আপডেট সময় ০৫:০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬