ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার সীমান্ত থেকে প্রায় ৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ খুলনা বিভাগের ৬০ সাংবাদিকের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ খোলা আকাশের নিচে জুতা সেলাই করেন বাবা, পাশেই বসে ডাক্তার হওয়ার স্বপ্ন বুনছে ছোট্ট প্রিয়জিত বাংলাদেশ থেকে নির্বাসিত তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নিলেন শুভেন্দু কোরআনের আয়াত উদ্ধৃত করে প্রতিবেশী দেশগুলোকে যে বার্তা দিল ইরান আসিয়ানে বাংলাদেশের সদস্যপদের সম্ভাবনা নেই: মহাসচিব ‎রাজধানীর উত্তর সিটি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে হলে ১৯৭২-এর সংবিধান বাতিল করতে হবে: ফরহাদ মজহার

যেখান থেকে হামলা চালানো হবে, সেখানেই পাল্টা জবাব দেবে ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

এবার শুধু পারস্য উপসাগরীয় অঞ্চল নয়, ভবিষ্যতে যেখান থেকেই হামলা চালানো হবে, সেখানেই পাল্টা জবাব দেবে ইরান। এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আইনপ্রণেতা ও জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার বিষয়ে সতর্কবার্তা দিয়ে এক্সে এক পোস্টে ইব্রাহিম রেজাই বলেন, শত্রুপক্ষের সম্ভাব্য যেকোনো হামলার জবাবে আমাদের প্রতিক্রিয়া কেবল পারস্য উপসাগরীয় অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আমরা শত্রুর সব ঘাঁটি এবং যেখান থেকেই হামলা চালানো হবে, সেই উৎসের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেব।

ইরানের শীর্ষ নেতৃত্ব দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর যেকোনো হামলার বিরুদ্ধে সতর্ক করে বলেছে, এর জবাবে তারা পুরো উপসাগরীয় অঞ্চলজুড়ে থাকা তেল ও গ্যাস স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে।

রেজাই এর আগে বলেছিলেন, যুক্তরাষ্ট্র মনে করে, তারা ইরানের ওপর দ্রুত ও ধ্বংসাত্মক আঘাত হানতে পারবে এবং ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারবে। তিনি বলেন, এটি ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ট্রাম্পের কানে ফিসফিস করে দেওয়া একটি ভ্রান্ত ধারণা। রেজাই আরও বলেন, ইরানের ওপর হামলা চালানো হলে আমরা পুরো অঞ্চল এবং এর স্থাপনাগুলোকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব। বোকামিপূর্ণ কোনো পদক্ষেপ না নেওয়াই আপনাদের জন্য শ্রেয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

যেখান থেকে হামলা চালানো হবে, সেখানেই পাল্টা জবাব দেবে ইরান

আপডেট সময় ১১:২২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬