ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ম্যাডাম যুবলীগ আ. লীগ আমলে লোপাটে বিপাকে ২ কোটি আমানতকারী: গভর্নর নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগে ব্যাঘাত, যাত্রীবাহী বিমানের কাছে চলে আসে ট্রাম্পের হেলিকপ্টার সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ ‘খুব কঠিন’: ইরানের প্রেসিডেন্ট মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক স্বৈরাচার কোনোদিন ফিরে আসেনি, হাসিনাও আসবে না: আমির হামজা বাংলাদেশ বর্তমানে একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হয়েছে: সজীব ওয়াজেদ জয় ক্ষেপণাস্ত্র সংকটে পেন্টাগন প্রধানের কৈফিয়ত চাইলেন ট্রাম্প মেসির জোড়া গোলে লিগস কাপে দারুণ সূচনা ইন্টার মায়ামির  স্বৈরাচারের পতন ঘটাতেই জুলাই আন্দোলন করা হয়েছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হামলার পর সাকিবের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

এবার জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা ও আগুন দেওয়া হয়েছে।  বুধবার (৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে মাগুরা শহরের কেশবমোড় এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির দক্ষিণ পাশের লোহার গেটের ওপরের অংশ লক্ষ্য করে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।  এ ছাড়া ইটপাটকেল নিক্ষেপে বাড়ির কাচের জানালা ভেঙে যায়। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। আগুন ধরার সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলে স্থানীয় লোকজন। ফলে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শী এক যুবক জানান, পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। কয়েকটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন বাড়ির সামনে হামলা এবং প্রধান ফটকে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে।

মাগুরা সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার পর পুলিশের একটি দল পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আমরা ঘটনার তদন্ত করছি। কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এটি পেট্রোলবোমা কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ম্যাডাম যুবলীগ

হামলার পর সাকিবের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন

আপডেট সময় ০৯:৪৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬