ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নৌকা খুঁজতে গেলে রুমিনের ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি সারোয়ার তুষারের ডেঙ্গুর ওষুধের কার্যকারিতা নিয়ে জাপানের সহযোগিতায় গবেষণা চলছে: ড. মঈন খান অস্ত্র রপ্তানি বাড়াতে পাকিস্তানের বড় প্রস্তুতি, লক্ষ্য এবার বিশ্ববাজার ক্রিকেট একাডেমিতে পিচ রোলারের নিচে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু রাজধানীতে প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি মুসলিম বিশ্বকে প্রকৃত শত্রুর বিরুদ্ধে মোকাবিলার আহ্বান মুজতাবা খামেনির আপিল বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনি’র শপথ গ্রহণ সম্পত্তি লিখে দিলেও শেষ বয়সে নিরাপত্তা হারাবেন না দাতা, আসছে নতুন আইন বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর হচ্ছে গুম: প্রধানমন্ত্রী

আ. লীগ আমলে লোপাটে বিপাকে ২ কোটি আমানতকারী: গভর্নর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ২৬১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ অর্থ লোপাট হওয়ায় প্রায় ২ কোটি আমানতকারী ভোগান্তিতে পড়েছেন বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাচ-বাংলা ব্যাংক আয়োজিত ‘বাংলা কিউআর’ বিষয়ক এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

গভর্নর বলেন, আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে দুর্বল করে দিয়ে গেছে। তার দাবি, ব্যাংকিং খাতের এক-তৃতীয়াংশ অর্থ চুরি হয়েছে। যাকে খেলাপি ঋণ বলা হচ্ছে, সেটি প্রকৃত অর্থে ‘খেলাপি’ নয়, বরং ‘চুরি’।

তিনি আরও বলেন, এই পরিস্থিতির কারণে প্রায় ২ কোটি আমানতকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমন অবস্থায় ব্যাংকিং খাতকে স্বাভাবিকভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নৌকা খুঁজতে গেলে রুমিনের ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি সারোয়ার তুষারের

আ. লীগ আমলে লোপাটে বিপাকে ২ কোটি আমানতকারী: গভর্নর

আপডেট সময় ১১:৩৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬