ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: মুখ খুলল দুদক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে জরুরি অবতরণ করল হেলিকপ্টার জামালপুরে শিয়ালের তাণ্ডব, মুহূর্তেই কামড়ে দিল ৭ জনকে রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৪ এসএসসিতে গাজী নজরুলের ‘স্ত্রীর’ রেজাল্ট কী হলো? বাংলাদেশি কৃষককে ফেরত দেওয়ায় ছাড়া পেল দুই ভারতীয় আত্মসমর্পণ করাতে চেয়েছিল, এখন আলোচনার জন্য অনুনয়-বিনয় করছে যুক্তরাষ্ট্র: ইরান আলোচনায় ব্যর্থ হলেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার আশ্রয় নেয়: ইরান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে ‘১০০% নিয়ন্ত্রণ’ মার্কিন নৌবাহিনীর: ট্রাম্প

কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় এ উপলক্ষে এক দিনের ছুটি রাখা হয়েছে।

ছুটির আওতায় থাকবে সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়। তবে আখেরি চাহার সোম্বা উপলক্ষে এটি সরকারি সাধারণ ছুটি নয়; বরং ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত সব কলেজ বন্ধ থাকবে। একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও পৃথক বিজ্ঞপ্তিতে ছুটি ঘোষণা করেছে।

‘আখেরি চাহার সোম্বা’ শব্দটি আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে গঠিত। ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার এবং ‘শোম্বা’ অর্থ বুধবার। অর্থাৎ, সফর মাসের শেষ বুধবারকে বলা হয় আখেরি চাহার সোম্বা।

মুসলিম সমাজে দিনটি দীর্ঘদিন ধরে বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। এ উপলক্ষে বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত, জিকির-আজকার ও মোনাজাতের আয়োজন করা হয়।

প্রচলিত ধর্মীয় বর্ণনা অনুযায়ী, সফর মাসের শেষ বুধবার মহানবী হজরত মুহাম্মদ (সা.) অসুস্থতা থেকে সাময়িক সুস্থতা লাভ করেছিলেন—এমন বিশ্বাস থেকেই পরবর্তী সময়ে দিনটি বিশেষভাবে পালনের রীতি চালু হয়। অনেকে দিনটিকে শুকরিয়া আদায়ের উপলক্ষ হিসেবে পালন করেন।

তবে আখেরি চাহার সোম্বার বিভিন্ন আনুষ্ঠানিকতা ও ধর্মীয় ভিত্তি নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। তাই এ উপলক্ষে কোনো বিশেষ ইবাদত বা ধর্মীয় আচার পালনের ক্ষেত্রে নির্ভরযোগ্য আলেমের পরামর্শ অনুসরণ করার কথা বলা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: মুখ খুলল দুদক

কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

আপডেট সময় ০৪:০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬