ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা সামিট-এক্সিলারেট চালুর পর গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা ৫৮২ টনের ম্যাগনেট দিয়ে ‘কৃত্রিম সূর্য’ তেরির পথে চীন রাজধানীতে তীব্র গ্যাস সংকট, পাম্প ছাড়িয়ে সড়কে যানবাহনের দীর্ঘ অপেক্ষা উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট ফাঁকা গু’লি ছুড়ে স্বর্ণ ব্যবসায়ীর স্বর্ণ-রুপা ছিন/তাই, আ’হ’ত ৩ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ফিলিং স্টেশনে ডাকাতি করে কোটি টাকা লুট, অস্ত্রসহ গ্রেপ্তার ৫ ‘কোন শেখ মুজিব’ বিস্ফোরক প্রশ্ন শফিকুল আলমের ভোর থেকে বোমাতঙ্ক, উদ্ধারের পর সাউন্ড বক্সে বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ

ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে যুবলীগ কর্মী আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে অর্ণব দাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আটক অর্ণব দাসের বাড়ি টাঙ্গাইলে। প্রাথমিকভাবে তিনি নিষিদ্ধ কার্যক্রমে থাকা যুবলীগের একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল সোয়া ১০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ক্ষতিগ্রস্ত বাসভবনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেলে অর্ণব দাসকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ধানমন্ডি থানায় নেওয়া হয়।

এদিকে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকেই অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকায় নজরদারি করছেন।

পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে নিরাপত্তার কারণে সাধারণ মানুষের প্রবেশ ও চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে এলাকাটিতে সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রিত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা

ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে যুবলীগ কর্মী আটক

আপডেট সময় ০১:০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬