ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৬ ডিসেম্বরের মধ্যেই থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: বিমানমন্ত্রী পরকীয়ার কারণে পদ হারালেন জামায়াত নেতা রোপা আমন চাষের মৌসুমে রাজশাহী অঞ্চলে সারের সংকট ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেলেন সেই মাহাদী ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অটো ফাইন সিস্টেম উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, বলাকা বাসকে জরিমানা সারের সংকট নেই, সবজির দামও বেশি নয়: কৃষিমন্ত্রী এত প্রতিবন্ধকতার মধ্যেও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পেরেছি: বাণিজ্যমন্ত্রী মুচলেকায় ছাড়া পেলেন সেই বৈছাআ নেতা মাহদী ইমরান খানকে দ্রুত হাসপাতালে নেওয়ার দাবি পাকিস্তানের সাবেক প্রেসিডেন্টের

প্রযুক্তি ব্যবহারে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিতে চালু হয়েছে এআই প্রযুক্তির অটো ফাইন সিস্টেম। এই প্রযুক্তির মাধ্যমে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে বলে আশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাট এলাকায় এআই প্রযুক্তির উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অটো ফাইন সিস্টেমের মাধ্যমে যানবাহনের নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, থ্রি-হুইলার চলাচল, উল্টোপথে গাড়ি চালানোসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করা যাবে।

এসব অপরাধ শনাক্ত হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। ফলে মহাসড়কে আইন প্রয়োগ আরও কার্যকর ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে।

সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার এলাকায় গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ১ হাজার ৪২৭টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্টদের আশা, আধুনিক এই প্রযুক্তির ব্যবহারে ট্রাফিক আইন লঙ্ঘন কমার পাশাপাশি মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা আরও বাড়বে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৬ ডিসেম্বরের মধ্যেই থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: বিমানমন্ত্রী

প্রযুক্তি ব্যবহারে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৩:১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬