ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুচলেকায় ছাড়া পেলেন সেই বৈছাআ নেতা মাহদী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

এবার হবিগঞ্জ জেলা শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে ঘন ঘন লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গতকাল সোমবার বিকেল ৫টার দিকে বিক্ষোভ সমাবেশের প্রস্তুতির সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) জেলা সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করে পুলিশ। আটকের ২১ ঘণ্টা পর থানা থেকে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন বৈছাআ নেতা মাহদীসহ তিন জন।

আজ মঙ্গলবার দুপুর ২টার পর সদর থানা থেকে মুচলেকা দিয়ে নিজ নিজ বাবার জিম্মায় চলে যান তারা।

থানা থেকে বের হয়ে মাহদী হাসান বলেন, আমাদের তিনজনকে অন্যায়ভাবে ফ্যাসিবাদী কায়দায় টেনেহিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হয়। অথচ আমাদের বিরুদ্ধে কোনো মামলা কিংবা ওয়ারেন্ট ছিল না। আমরা মনে করি পুলিশ এখনো স্বৈরাচারের প্রতিচ্ছবি। আমরা গণতান্ত্রিক দাবি নিয়ে সমাবেশ করতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ তা করতে দেয়নি। তাই আমরা দেশবাসীর কাছে বিচার দাবি করছি।

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ওসি জাহেদুল হক জানান, পূর্বানুমতি ছাড়া সমাবেশের আয়োজন করার কারণে নিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছিল। পরবর্তীতে মুচলেকা রেখে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোপা আমন চাষের মৌসুমে রাজশাহী অঞ্চলে সারের সংকট

মুচলেকায় ছাড়া পেলেন সেই বৈছাআ নেতা মাহদী

আপডেট সময় ০৪:১৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬