ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৬ ডিসেম্বরের মধ্যেই থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: বিমানমন্ত্রী পরকীয়ার কারণে পদ হারালেন জামায়াত নেতা রোপা আমন চাষের মৌসুমে রাজশাহী অঞ্চলে সারের সংকট ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেলেন সেই মাহাদী ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অটো ফাইন সিস্টেম উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, বলাকা বাসকে জরিমানা সারের সংকট নেই, সবজির দামও বেশি নয়: কৃষিমন্ত্রী এত প্রতিবন্ধকতার মধ্যেও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পেরেছি: বাণিজ্যমন্ত্রী মুচলেকায় ছাড়া পেলেন সেই বৈছাআ নেতা মাহদী ইমরান খানকে দ্রুত হাসপাতালে নেওয়ার দাবি পাকিস্তানের সাবেক প্রেসিডেন্টের

‘নারীরাও চালাতে পারে, দেখিয়ে দিতে পারব’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

রাজধানীর ব্যস্ত সড়কে এবার বাসের চালকের আসনে দেখা যাবে নারীদের। নারী চালক ও কন্ডাক্টর দিয়ে ‘মহিলা বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন—বিআরটিসি।

মঙ্গলবার উদ্বোধনের পর ঢাকা ছাড়াও বগুড়া ও চট্টগ্রামে শুরু হচ্ছে এই বিশেষ বাসসেবা।

সড়কে নামার আগে নিজেদের প্রস্তুতি ও আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন নারী চালকরা। তাদের দাবি, দীর্ঘ প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেই তারা এই দায়িত্ব নিতে যাচ্ছেন।

নারায়ণগঞ্জ থেকে মতিঝিল রুটে বাস চালাবেন জান্নাতুল ফেরদৌসী। নারায়ণগঞ্জ ট্রেনিং সেন্টারে দীর্ঘদিন প্রশিক্ষক ও ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করা এই নারী চালকের মতে, বড় বাস চালানো নারীদের জন্য নতুন অভিজ্ঞতা হলেও সুযোগ ও সহযোগিতা পেলে তারাও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।

আরেক চালক সাথি খাতুন জানান, পিংক বাসে দায়িত্ব নেওয়ার আগে তারা দেড় মাসের বেশি সময় প্রশিক্ষণ নিয়েছেন। ফলে রাজধানীর যানজটপূর্ণ সড়কে বাস চালাতে তারা আত্মবিশ্বাসী।

চালক খাদিজাতুল রিমাও জানান, গাজীপুরে বিআরটিসির অধীনে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন তারা। প্রশিক্ষণ শেষে এখন বাস্তব সড়কে দায়িত্ব পালনের জন্য পুরোপুরি প্রস্তুত নারী চালকরা।

তাদের প্রত্যাশা, প্রয়োজনীয় সহযোগিতা পেলে এই উদ্যোগের মাধ্যমে গণপরিবহনে নারীদের অংশগ্রহণ আরও বাড়বে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৬ ডিসেম্বরের মধ্যেই থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: বিমানমন্ত্রী

‘নারীরাও চালাতে পারে, দেখিয়ে দিতে পারব’

আপডেট সময় ০৩:৪১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬