দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে BD24Report-এ নিম্নোক্ত পদগুলোতে জনবল নিয়োগ দেওয়া হবে।
নিয়োগপ্রাপ্ত পদ ও সংখ্যা
১. ভিডিও রিপোর্টার — ৩ জন
ভিডিও সংবাদ সংগ্রহ, ঘটনাস্থল থেকে ভিডিও ধারণ এবং সংবাদ তৈরিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
২. কনটেন্ট ক্রিয়েটর — ২ জন
সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইটের জন্য আকর্ষণীয় সংবাদভিত্তিক কনটেন্ট তৈরিতে দক্ষ প্রার্থী প্রয়োজন।
৩. ভিডিও এডিটর — ২ জন
সংবাদভিত্তিক ভিডিও এডিটিং, ফুটেজ কাটিং, ভয়েসওভার, গ্রাফিক্স ও সামাজিক যোগাযোগমাধ্যম উপযোগী ভিডিও তৈরিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৪. প্রেজেন্টার কাম ডেস্ক রিপোর্টার — ২ জন (মহিলা)
সংবাদ উপস্থাপনা, ডেস্ক রিপোর্ট তৈরি এবং ক্যামেরার সামনে সাবলীলভাবে সংবাদ উপস্থাপনায় দক্ষ প্রার্থী প্রয়োজন।
৫. ডেস্ক রিপোর্টার (নাইট শিফট)
রাতের শিফটে সংবাদ সংগ্রহ, যাচাই-বাছাই, ডেস্ক রিপোর্ট তৈরি ও ওয়েবসাইটে সংবাদ প্রকাশের জন্য দক্ষ জনবল নিয়োগ দেওয়া হবে।
৬. ভিডিও এডিটর — ২ জন (নাইট শিফট)
সংবাদভিত্তিক ভিডিও এডিটিং, ফুটেজ কাটিং, ভয়েসওভার, গ্রাফিক্স ও সামাজিক যোগাযোগমাধ্যম উপযোগী ভিডিও তৈরিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
যোগ্যতা ও দক্ষতা
- সংবাদ ও সাংবাদিকতার প্রতি আগ্রহ থাকতে হবে।
- বাংলা ভাষায় ভালো লিখতে ও উপস্থাপন করতে জানতে হবে।
- অনলাইন নিউজ ও সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কে ধারণা থাকতে হবে।
- সংশ্লিষ্ট পদ অনুযায়ী প্রয়োজনীয় কারিগরি দক্ষতা থাকতে হবে।
- দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা ও দ্রুত কাজ করার মানসিকতা থাকতে হবে।
- অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মস্থল
BD24Report-এর অফিস।
বেতন
আলোচনা সাপেক্ষ।
আবেদন
আগ্রহী প্রার্থীদের নিজেদের জীবনবৃত্তান্ত (CV) ও প্রয়োজনীয় তথ্যসহ আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। Gmail- [email protected]
প্রতিষ্ঠান: BD24Report
ওয়েবসাইট: bd24report.com
পদ: ভিডিও রিপোর্টার, কনটেন্ট ক্রিয়েটর, ভিডিও এডিটর, প্রেজেন্টার কাম ডেস্ক রিপোর্টার ও নাইট শিফট ডেস্ক রিপোর্টার।
যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদন করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

ডেস্ক রিপোর্ট 
























