ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াইট হাউসের সামনে নেতানিয়াহুর সফরের প্রতিবাদে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ৩৬০ বার পড়া হয়েছে

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছে ফিলিস্তিনপন্থী বিভিন্ন সংগঠন। আজ সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’, ‘ইসরাইলকে অস্ত্র দেওয়া বন্ধ করো’, ‘ফিলিস্তিন দীর্ঘজীবী হোক’ এবং ‘ওয়ান্টেড নেতানিয়াহু’ লেখা প্ল্যাকার্ড বহন করেন। ‘আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন (এএমপি)’-সহ বিভিন্ন সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। পাশাপাশি তারা একটি সংবাদ সম্মেলনেরও আয়োজন করেছে যেখানে নেতানিয়াহুর সফরের নিন্দা ও গাজায় চলমান হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহারের দাবি জানানো হবে।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প রোববার জানিয়েছেন, গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দিমুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। নেতানিয়াহুর সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ইসরাইলের সঙ্গে অনেক বিষয়ে কাজ করছি, যার একটি হচ্ছে ইরানের সঙ্গে একটি স্থায়ী চুক্তি।”

ওয়াশিংটন সফরে নেতানিয়াহু হোয়াইট হাউস ছাড়াও মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সিনিয়র কংগ্রেস সদস্যদের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫৭ হাজার ৪০০-রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক সমালোচনা সত্ত্বেও গাজায় অভিযান চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হোয়াইট হাউসের সামনে নেতানিয়াহুর সফরের প্রতিবাদে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ

আপডেট সময় ০৭:৪৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫