ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
২৪ বছরে ১১২ এতিম মেয়ের বিয়ে দিলেন রুবেল গুলিস্তানে নানা অজুহাতে অতিরিক্ত চাঁদার চাপ, নীরব জিম্মি দশায় হাজারো ব্যবসায়ী বড়লেখায় জব্দ ১৪ মহিষের ৯টি গায়েব, জিম্মানামায় স্বাক্ষরকারী ৩ বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা রাকসু ভিপি-জিএসকে ব্যঙ্গ করে রাবিতে ছাত্রদলের ‘ভাউচার মেলা’ ছেলের মৃত্যুর খবর শুনে প্রাণ গেল মায়ের বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে ব্যর্থ হলে সরকারও টিকবে না: শিবির সভাপতি কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার ২৫ বছর দায়িত্ব পালন করা ইমামকে রাজকীয় বিদায় দিলো এলাকাবাসী ইরান যুদ্ধে কতজন মার্কিন সেনা হতাহত, জানালো পেন্টাগন যারা বাংলাদেশকে ধারণ করে না, তাদের মাধ্যমেই বড় বড় দুর্নীতি হয়: সাদিক কায়েম

রাষ্ট্রপতির পুরোনো পোস্টের স্ক্রিনশট দিয়ে জুমা লিখলেন, ‘ওয়াদা পূরণ করুন’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পুরোনো একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে তার দেওয়া প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুক প্রোফাইলে ওই স্ক্রিনশট শেয়ার করে জুমা ক্যাপশনে লেখেন, ‘মহামান্য রাষ্ট্রপতি, আপনার ওয়াদা পূরণ করুন।’

স্ক্রিনশটে দেখা যায়, জাতীয় নির্বাচন সামনে রেখে মির্জা ফখরুল লিখেছিলেন, ঢাকার বিমানবন্দরে এক তরুণ তার স্ত্রীর সঙ্গে এসে তাকে প্রশ্ন করেছিলেন—বিএনপি ক্ষমতায় এলে ‘জাস্টিস ফর হাদী’ হবে কি না। জবাবে তিনি ‘ইনশাআল্লাহ’ বলেছিলেন।

পোস্টে মির্জা ফখরুল আরও লিখেছিলেন, গণতন্ত্রপন্থী তরুণ হাদীকে হত্যা করা হয়েছে এবং এ হত্যার বিচার হতেই হবে। একই সঙ্গে মুসাবির, সাম্যসহ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

নবনির্বাচিত রাষ্ট্রপতির সেই পুরোনো বক্তব্যের প্রসঙ্গ টেনেই ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা তার কাছে প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২৪ বছরে ১১২ এতিম মেয়ের বিয়ে দিলেন রুবেল

রাষ্ট্রপতির পুরোনো পোস্টের স্ক্রিনশট দিয়ে জুমা লিখলেন, ‘ওয়াদা পূরণ করুন’

আপডেট সময় ১২:০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬