ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রবাসীর স্ত্রী ও কোটি টাকা নিয়ে পালানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার বিচার দাবি মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে, চাপাবাজির দিন নেই: মান্না ‘সেদিন ডিবি কার্যালয়ে ২৪ ঘণ্টা বাথরুমের দরজার সামনের চেয়ারে বসিয়ে আমাদের ঘুমাতে দেওয়া হতো না’ সোমালিয়ায় গোপন ঘাঁটি যুক্তরাষ্ট্রের, নতুন যুদ্ধের ইঙ্গিত জামায়াত দেশকে ভয়ংকর দিকে নিয়ে যেতে পারে : প্রতিমন্ত্রী নুর গণভোটের রায় উপেক্ষা করলে পরিণতি হবে ভয়াবহ: মামুনুল হক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ ‘ভালো হয়ে যাও মাসুদ’ বলা বিআরটিএর সেই কর্মকর্তা এবার ঢাকায় শূকরের কিডনিতে ৯ মাস বাঁচলেন এক ব্যক্তি, চিকিৎসাবিজ্ঞানে নতুন রেকর্ড ‘মেয়ের বাড়িত যাওয়া হলো না, ফিরলেন লাশ হয়্যা’

‘জামায়াত টিকিট বিক্রি নয়, জান্নাতের পথ দেখায়’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৬৬৭ বার পড়া হয়েছে

জামায়াত জান্নাতের টিকেট বিক্রি করে না, জান্নাতের পথ দেখায়। ইসলামের শিক্ষা অর্জন এবং বাস্তবায়নের জন্য জামায়াত গাইলাইন হিসেবে ভূমিকা পালন করে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুল।

রোববার রাতে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলরুমে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নতুন সদস্যদের (রুকন) শপথ গ্রহণ অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুল এ কথা বলেন।

শপথ পরবর্তী সভায় তিনি রুকনদের উদ্দেশ্যে তিনি বলেন, শপথের মর্যাদা রক্ষা করে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। আল্লাহ মুমিনদের মাল ও জান দিয়ে দ্বীন কায়েম করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ যা নির্দেশ দেন তাই ফরজ বিধান। তিনি আরো বলেন, শপথ নেওয়া মানেই জান্নাত অর্জন করা নয়, শপথের আলোকে নিজেকে পরিচালিত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন ব্যতীত জান্নাত লাভ করা যায় না।

তিনি বলেন, ইসলাম বিদ্বেষীরা অপপ্রচার চালিয়ে বলে যে, জামায়াতে ইসলামী জান্নাতের টিকেট বিক্রি করে। প্রকৃত সত্য হচ্ছে- জামায়াত জান্নাতের টিকেট বিক্রি করে না, জান্নাতের পথ দেখায়। ইসলামের শিক্ষা অর্জন এবং বাস্তবায়নের জন্য জামায়াত গাইলাইন হিসেবে ভূমিকা পালন করে।

নূরুল ইসলাম বুলবুল বলেন, দাঁড়িপাল্লার পক্ষে নীরব বিপ্লব সাধনের মাধ্যমে জনগণ পরিবর্তনের পথ তৈরি করবে। এদেশের জনগণ যেই পরিবর্তন চায় সেই পরিবর্তনের জন্য জনগণ দাঁড়িপাল্লাকে বাছাই করবে ইনশাআল্লাহ। তিনি বলেন, দাঁড়িপাল্লা ইনসাফ ও ন্যায়ের প্রতীক। জামায়াতে ইসলামী এদেশে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠা করতে চায়। জনগণও ইনসাফ ও ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা চায়। জনগণের চাওয়া আর জামায়াতে ইসলামীর দলীয় কর্মসূচি একই। তাই জনগণ জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে এগিয়ে আসবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রবাসীর স্ত্রী ও কোটি টাকা নিয়ে পালানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার বিচার দাবি

‘জামায়াত টিকিট বিক্রি নয়, জান্নাতের পথ দেখায়’

আপডেট সময় ০৫:১৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫