ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নৌকা খুঁজতে গেলে রুমিনের ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি সারোয়ার তুষারের ডেঙ্গুর ওষুধের কার্যকারিতা নিয়ে জাপানের সহযোগিতায় গবেষণা চলছে: ড. মঈন খান অস্ত্র রপ্তানি বাড়াতে পাকিস্তানের বড় প্রস্তুতি, লক্ষ্য এবার বিশ্ববাজার ক্রিকেট একাডেমিতে পিচ রোলারের নিচে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু রাজধানীতে প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি মুসলিম বিশ্বকে প্রকৃত শত্রুর বিরুদ্ধে মোকাবিলার আহ্বান মুজতাবা খামেনির আপিল বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনি’র শপথ গ্রহণ সম্পত্তি লিখে দিলেও শেষ বয়সে নিরাপত্তা হারাবেন না দাতা, আসছে নতুন আইন বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর হচ্ছে গুম: প্রধানমন্ত্রী

২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ‘সেন্ট্রাল স্টার’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৬১০ বার পড়া হয়েছে

এবার মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়েসেন্ট্রাল স্টারনামে একটি ফুয়েল ট্যাঙ্কার চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। বুধবার রাতে জাহাজটি বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। ফুয়েল ট্যাঙ্কারটি বৃহস্পতিবার (৯ এপ্রিলবিকালের মধ্যে পতেঙ্গার ডলফিন জেটিতে নোঙর করার কথা রয়েছে। সেখানে অকটেন খালাস করা হবে।

এদিকে জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইন্সের ম্যানেজিং পার্টনার মো. নজরুল ইসলাম জানান, মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এমটিসেন্ট্রাল স্টারসরাসরি মালয়েশিয়া থেকে জ্বালানি তেল নিয়ে এসেছে। জাহাজটি ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাঙ্করেজে পৌঁছেছে। এতে ২৬ হাজার টন অকটেন রয়েছে। বৃহস্পতিবার জাহাজটির বার্থিং হওয়ার কথা রয়েছে।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল ও গ্যাসবাহী মোট ৩৩টি জাহাজ নোঙর করেছিল। এর মধ্যে ১৫টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল, ৮টি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) এবং ৯টি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে আসে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানিবাহী জাহাজের বার্থিংকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি জাহাজ থেকে তেল ও গ্যাস খালাস করা হয়েছে। পাইপলাইনে আরও বেশ কিছু জাহাজ রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নৌকা খুঁজতে গেলে রুমিনের ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি সারোয়ার তুষারের

২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ‘সেন্ট্রাল স্টার’

আপডেট সময় ১১:৪৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬