ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা এখন কী করবেন দুবাই থেকে গ্রেপ্তার মূল আসামি আরিফ বরিশালে নারী শিক্ষার্থীকে হত্যা, মূল আসামি মাইনুল গ্রেপ্তার বিয়ের ১০ বছর পর একসঙ্গে সাত সন্তানের জন্ম, বাঁচল না কেউ মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের বৈঠক মায়ের কাছে স্মার্ট ফোনের আবদার, টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা বিদ্যালয়ে সিনিয়রকে ‘তুই’ সম্বোধন করায় মাথা ফাটলো দুই শিক্ষার্থীর হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন ‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

বান্দরবানে ২৭ ভরি সোনা চুরির ঘটনায় পুলিশের তৎপরতায় চোরের আত্মসমর্পণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৩৬০ বার পড়া হয়েছে

বান্দরবানের বালাঘাটা এলাকায় প্রবাসীর বাড়ি থেকে ২৭ ভরি সোনা চুরির ঘটনায় পুলিশের সক্রিয় তৎপরতার ফলে অবশেষে চোর নিজেই আত্মসমর্পণ করেছেন।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় বালাঘাটার ওই বাড়িতে এসে মালিকের কাছে স্বীকারোক্তি দেন চোর মোহাম্মদ ইদ্রিস। তিনি প্রবাসীর বাড়ির পাশের বাসিন্দা। পরে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং সোনা উদ্ধারে বের হয়।

পুলিশ জানায়, স্বর্ণচুরির অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি নিয়ে তৎপর হয় পুলিশের একটি বিশেষ টিম। আশপাশের সব বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালানো হয়। পুলিশের কড়াকড়ি বাড়তে থাকায় চোর আতঙ্কিত হয়ে পড়ে।

রোববার দুপুরে সে ৪ ভরি সোনাসহ একটি চিরকুট লিখে রেখে যায়। এরপর পুলিশ আরও অভিযান জোরদার করলে সন্ধ্যায় ভয় পেয়ে ইদ্রিস নিজেই বাড়িতে এসে আত্মসমর্পণ করে। জিজ্ঞাসাবাদে তিনি পুরো ঘটনার স্বীকারোক্তি দেন। বর্তমানে পুলিশ তার দেখানো জায়গায় বাকি সোনা উদ্ধারে অভিযান চালাচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা এখন কী করবেন

বান্দরবানে ২৭ ভরি সোনা চুরির ঘটনায় পুলিশের তৎপরতায় চোরের আত্মসমর্পণ

আপডেট সময় ১০:০৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫