ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
“পদ্মা সেতুর পিলারের নিচে কারা কাটছে মাটি? উঠছে বড় প্রশ্ন” ৫৪ জেলার পানিতে বিপজ্জনক মাত্রায় আর্সেনিক-আয়রন, বাড়ছে ক্যানসারের আশঙ্কা পঞ্চম সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা আগামী তিন মাসের মধ্যে চীনে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে: আশিক চৌধুরী “ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, গ্রুপ পর্বেই নেই নেইমার” লন্ডনে এমপি হাসনাতের অনুষ্ঠানে ডিম নিক্ষেপ, আওয়ামী লীগ নেতাসহ আটক ৩ ২০০ ম্যাচের মহাকাব্যের দ্বারপ্রান্তে মেসি, গড়তে যাচ্ছেন নতুন ইতিহাস আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব: অভিনেত্রী প্রভা নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ পুশইনের অভিযোগে নতুন মোড়, ২৩ জনকে নিয়ে সীমান্ত থেকে সরে গেল বিএসএফ

পুশইনের অভিযোগে নতুন মোড়, ২৩ জনকে নিয়ে সীমান্ত থেকে সরে গেল বিএসএফ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

রাজশাহীর চারঘাট সীমান্তে ফের উত্তেজনা। পদ্মা নদী পেরিয়ে বাংলাদেশে পুশইনের প্রস্তুতির অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। তবে বিজিবির কঠোর নজরদারি ও সতর্ক অবস্থানের মুখে শেষ পর্যন্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি বিএসএফ। পরে সীমান্তে আনা ২৩ জনকে আবারও ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়।

রাজশাহীর চারঘাট উপজেলার পিরোজপুর-রাওথা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের জন্য আনা ২৩ জনকে শেষ পর্যন্ত ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার চারঘাট সীমান্তের বিপরীতে ভারতের মুর্শিদাবাদ জেলার কাগমারি চর এলাকায় প্রায় ১৫০ জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে রাখা হয়। তাদের মধ্যে ২৩ জনকে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছিল।

অভিযোগ রয়েছে, কাগমারি ও খালিশপুর বিএসএফ ক্যাম্পের তত্ত্বাবধানে দুটি নৌকায় করে পদ্মা নদীর ভারতীয় অংশ থেকে তাদের বাংলাদেশের দিকে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

বিষয়টি নজরে আসার পর সীমান্তজুড়ে সতর্ক অবস্থান নেয় বিজিবি। নজরদারি বাড়ানো হয় পিরোজপুর-রাওথা সীমান্ত এলাকায়। বিজিবির কঠোর অবস্থানের কারণে নৌকাগুলো আর বাংলাদেশের দিকে অগ্রসর হতে পারেনি।

পরিস্থিতি বেগতিক দেখে শেষ পর্যন্ত গভীর রাতে ওই ২৩ জনকে শূন্যরেখা থেকে ভারতীয় অংশে ফিরিয়ে নেয় বিএসএফ।

এ ঘটনায় সীমান্ত এলাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা ঠেকাতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

“পদ্মা সেতুর পিলারের নিচে কারা কাটছে মাটি? উঠছে বড় প্রশ্ন”

পুশইনের অভিযোগে নতুন মোড়, ২৩ জনকে নিয়ে সীমান্ত থেকে সরে গেল বিএসএফ

আপডেট সময় ১০:৪৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬