ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও শিশুকন্যাকে রেখে স্ত্রীর পলায়ন ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ঝড়ে ভেঙে গেছে মসজিদের মূল অংশ, বারান্দায় নামাজ পড়ছেন মুসল্লিরা বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছালো বাংলাদেশ কেরোসিন তেল কি অপবিত্র

আ.লীগ আবারও রাজনীতির মাঠে আসলে, সবাই মিলে প্রতিহত করব: সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৫৫১ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ আবারও রাজনীতির মাঠে আসলে, আমরা সবাই মিলে তাদের প্রতিহত করব। তিনি বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ এবং তাদের দোসররা আমাদের মধ্যে ঢুকে অরাজকতা তৈরি করবে—সেই সুযোগ আর আমরা এই বাংলাদেশে দেবো না। বুধবার (২৩ জুলাই) চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এনসিপির পদযাত্রা উপলক্ষে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আপনারা যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছেন, তাদের কারণে আমরা সাহস এবং উৎসাহ পাই। আমাদের আজকের এই উন্মুক্ত মঞ্চে শহীদ ও উপস্থিত আহত পরিবারের সদস্য, সহযোদ্ধা, বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদসহ অন্যান্য রাজনৈতিক দলের যে সমস্ত ভাইয়েরা আছেন, আপনাদের সহায়তায় আমরা শক্তি পাই।

এ সময় তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বলেন, আমরা তদন্ত কমিটির খেলা আর দেখতে চাই না। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে তদন্ত কমিটিগুলো প্রত্যেকটা ঘটনার পেছনে কোন ব্যক্তি দায়ী, তা বের করুন। এছাড়া কোন সিস্টেম দায়ী? কোন প্রতিষ্ঠানগুলো দায়ী? সেগুলো খুঁজে বের করে তদন্ত সাপেক্ষে তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হোক।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশে এমন ধ্বংসের পরে আর কোনো চুরির খেলা দেখতে চাই না। এই ঘটনায় আমরা যাদেরকে হারিয়েছি, যারা আহত এবং নিহত হয়েছে, তাদের প্রত্যেকের কাছে সর্বোচ্চ দিয়ে এই সরকারকে দাঁড়াতে হবে। যারা দায়ী হবে, তাদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করতে হবে এবং এই সরকারকে সেই দায়িত্বও নিতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও শিশুকন্যাকে রেখে স্ত্রীর পলায়ন

আ.লীগ আবারও রাজনীতির মাঠে আসলে, সবাই মিলে প্রতিহত করব: সারজিস

আপডেট সময় ০৫:০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫