ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৯ দিন পর আবারও খুলছে শাহজালাল মাজারের দানবাক্স আর্জেন্টিনা ম্যাচ নিয়ে এবার আনুষ্ঠানিক পদক্ষেপ নিল মিশর ঢাকা-১৫ আসনের উন্নয়ন-জনসেবা নিশ্চিতে বিরোধীদলীয় নেতার সঙ্গে সমন্বয় সভা সমালোচনার ঝড়ে গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিসর ম্যাচের ‘বিতর্কিত’ রেফারি গত দুই বিশ্বকাপে পেনাল্টি পাওয়ার শীর্ষে আর্জেন্টিনা শেষ পর্যন্ত দুঃসংবাদ, তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন শেষ ষোলো থেকে বিদায়ের পরও মিশরকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার দিচ্ছে ফিফা যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা বিশ্বকাপ কলঙ্কিত হয়েছে, ভিএআরের ভুলে আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া হয়েছে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু

পিআর পদ্ধতির নির্বাচন ইসলামবিরোধী: নেজামে ইসলাম পার্টি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৪৫৪ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক বলেছেন, আসনভিত্তিক নির্বাচন পদ্ধতি একটি মিমাংসিত বিষয়। এখানে সংস্কারের কোনো অবকাশ নেই। তিনি বলেন, যারা প্রচলিত নির্বাচন পদ্ধতির বাইরে যেয়ে আনুপাতিক তথা পিআরের মতো আজগুবি নির্বাচন পদ্ধতির দাবি করছেন, এর মধ্যে কিছু ইসলামী দলকেও আমরা দেখতে পাচ্ছি। অথচ পিআর পদ্ধতি নির্বাচন একটি ইসলামবিরোধী পদ্ধতি। কারণ রাষ্ট্র পরিচালনার জন্য ইসলাম জনগণকে যোগ্য ও ভালো ব্যক্তি নির্বাচন করতে বলেছে। দল বা প্রতীক নির্বাচন করতে বলেনি।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক এমন মন্তব্য করেন। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য পিআরের দাবি করা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, এই পদ্ধতিতে সরকার ও রাষ্ট্রকে সবসময় দুর্বল করে বিদেশীদের তাঁবেদার বানানোর গভীর ষড়যন্ত্র রয়েছে।

পিআর পদ্ধতিকে বিদেশি ফরমায়েশি নির্বাচন পদ্ধতি দাবি করে আশরাফুল হক আরও বলেন, নির্বাচনের সংস্কারে অভিনব এই পদ্ধতির দাবি পতিত ফ্যাসিবাদকে পুনর্বাসনে নিয়ামক ভূমিকা পালন করবে। কারণ আগামীতে বাংলাদেশের কোথাও কোনো আসনে এককভাবে স্বৈরাচারী আওয়ামী লীগ বা তাদের সহযোগী কোনও প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এই আজগুবি নির্বাচনি পদ্ধতিতে আনুপাতিক পার্সেন্টের হিসেবের মারপ্যাঁচে তাদের বেশ কিছু আসন পাওয়ার সম্ভাবনা তৈরি করবে। যা বৈষম্যবিরোধী আন্দোলনে পর পরিবর্তিত পরিস্থিতিতে এদেশের জনগণ কখনও মেনে নেবে না।

তিনি বলেন, যারা কথিত পি আর পদ্ধতির নির্বাচনের দাবিতে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তাদের অনেকেরই জামানত পর্যন্ত থাকবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৯ দিন পর আবারও খুলছে শাহজালাল মাজারের দানবাক্স

পিআর পদ্ধতির নির্বাচন ইসলামবিরোধী: নেজামে ইসলাম পার্টি

আপডেট সময় ০৩:৩০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫