ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩২ কর্মী পাবনায় হচ্ছে নতুন ‘মেগা সংযোগ’, বদলে যেতে পারে দেশের যোগাযোগ মানচিত্র যদি কখনো মারা যাই, আমাদের খুনের বিচার যেন হয়: নাসীরুদ্দীন পাটওয়ারী কোরবানির হাটে এবার ভাইরাল ‘নাসীরুদ্দীন পাটওয়ারী’! আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন গালিবাফ ঈদের দিন ভারী বৃষ্টি হতে পারে রাজধানীসহ দেশের যেসব অঞ্চলে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করতে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন হাসনাত: রাশেদ খাঁন না বুঝেই ব্রাজিল সাপোর্ট করি, এখন অনেক লজ্জা লাগে: হিমি ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে: বাপ্পারাজ

ভারতের যেকোনো আগ্রাসনের জবাবে ‘নির্মম প্রতিক্রিয়া’ দেবে পাকিস্তান: আইএসপিআর মহাপরিচালক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতকে কড়া বার্তা দিয়ে বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের চেষ্টা করলে পাকিস্তান কঠোর ও নিশ্চিত জবাব দেবে।

‘অপারেশন বুনিয়ান উন মারসুস’ এবং কাশ্মীর ইস্যু নিয়ে এক ব্রিটিশ টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানান, সীমান্তে যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের মুখে পাকিস্তান দ্রুত এবং দৃঢ় প্রতিক্রিয়া জানাবে। একইসঙ্গে তিনি বলেন, পাকিস্তানের ভূখণ্ড, সার্বভৌমত্ব বা অখণ্ডতা লঙ্ঘনের চেষ্টার জবাবে দেওয়া হবে নির্মম প্রতিক্রিয়া।

তিনি হুঁশিয়ার করে বলেন, “পাকিস্তান ও ভারত উভয়েই পারমাণবিক শক্তিধর দেশ। তাই বড় ধরনের কোনো সংঘাত শুরু হলে এর পরিণতি হবে পুরো অঞ্চলের জন্য ধ্বংসাত্মক।” তাঁর মতে, “ভারত যদি মনে করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের ময়দান খুলবে, তাহলে গোটা অঞ্চলই ধ্বংসস্তূপে পরিণত হবে।”

আন্তর্জাতিক পরিমণ্ডলে পারমাণবিক উত্তেজনার বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলেও জানান তিনি। আইএসপিআর প্রধানের মতে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক শক্তিগুলো ভারতের উদ্দেশ্য সম্পর্কে যথেষ্ট সচেতন এবং সজাগ।

কাশ্মীর প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, ভারত একে ‘অভ্যন্তরীণ বিষয়’ হিসেবে তুলে ধরতে চাইলেও বাস্তবতা ভিন্ন। সেখানে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে কাশ্মীরি জনগণকে দমন করা হচ্ছে। তাঁর দাবি, কাশ্মীর সংকটের সমাধান হতে হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী এবং কাশ্মীরবাসীর ইচ্ছার ভিত্তিতে।

তিনি আরও বলেন, ভারতের তুলনায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী আকারে ছোট হলেও, তারা সাম্প্রতিক সময়ে একাধিক গুরুত্বপূর্ণ সামরিক সাফল্য অর্জন করেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র কাশ্মীর ইস্যুকে সামনে আনায় ভারত ‘হতাশ’ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ভারতের ওপর কতটা চাপ প্রয়োগ করতে পারে, সেটাই এখন মূল প্রশ্ন।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩২ কর্মী

ভারতের যেকোনো আগ্রাসনের জবাবে ‘নির্মম প্রতিক্রিয়া’ দেবে পাকিস্তান: আইএসপিআর মহাপরিচালক

আপডেট সময় ১০:১৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫