ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শাহ আলীর মাজারে হামলা, ৩ আসামি দুইদিনের রিমান্ডে পরীক্ষার হলে খাতা না দেখানোয় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত সৌদিতে ব্যাপক ধরপাকড়, ১১ হাজার প্রবাসীকে বহিষ্কার হামে শিশুমৃত্যুতে নিজের দায় আছে কি না, জানেন না স্বাস্থ্যমন্ত্রী তালেবানের নতুন আইন: ‘কুমারী মেয়ের নীরবতাই’ বিয়ের সম্মতি হাম ও উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু ‘ডার্লিং, প্রশ্নপত্র এনেছি’— ছাত্রীকে ডেকে বিপাকে বিশ্ববিদ্যালয় শিক্ষক নাঙ্গলকোটে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে মন্তব্য, তীব্র রাজনৈতিক বিতর্ক “আইনশৃঙ্খলার এই ধারা অব্যাহত থাকলে সরকার নাই হয়ে যাবে”

ভারতীয় গণমাধ্যমে মির্জা ফখরুলের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে: বিএনপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

এবার ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুল ও বিভ্রান্তিকরভাবে উপস্থান করেছে বলে জানিয়েছে দলটি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে, ভারতের দৈনিক পত্রিকা ‘এই সময়’-এ সাক্ষাৎকারে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে, তা তিনি বলেননি।

সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও এটি ভুল ও বিভ্রান্তিকর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সিনিয়র রাজনৈতিক নেতা হিসেবে কখনো কোনো অবান্তর কথা বলেন না। তিনি এ ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন, এই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর প্রতিবেশী দেশ ভারতের কলকাতা থেকে প্রকাশিত ‘এই সময়’ পত্রিকায় ‘বিএনপি-জামায়াতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে, প্রশ্ন মির্জার’ শিরোনামে একটি সাক্ষাৎকার প্রকাশ করে। সেখানে বলা হয়, মির্জা ফখরুল চান, আওয়ামী লীগ ও তার শরিকরা, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক। জামায়াত ৩০টি আসন চেয়েছে—মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে এমন তথ্যও প্রকাশ করে ‘এই সময়’।

৩০ আসন চাওয়ার প্রমাণ চায় জামায়াত : এদিকে ‘৩০টি আসন না দেওয়ায় পিআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে জামায়াত’ ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই বক্তব্য যদি মির্জা ফখরুলেরই হয় সে ক্ষেত্রে কার কাছে চেয়েছে, তার প্রমাণ উপস্থাপন করার আহবান জানিয়েছে দলটি।

গতকাল মঙ্গলবার জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেছেন, “সম্প্রতি ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক ‘এই সময়’ এর সঙ্গে এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য প্রদান করেছেন তার প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

এ ধরনের সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ রাজনীতিবিদ দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। এই বক্তব্যের সঙ্গে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই। যদি এ বক্তব্য তাঁর হয়ে থাকে, তবে বাধ্য হয়ে আমরা তাঁর প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।” তিনি বলেন, ‘এই বক্তব্য যদি তাঁর হয়ে থাকে, তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কার কাছে এই আসনগুলো দাবি করেছে, তার প্রমাণ জাতির কাছে উপস্থাপন করার জন্য দ্ব্যর্থহীন কণ্ঠে আহবান জানাচ্ছি।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শাহ আলীর মাজারে হামলা, ৩ আসামি দুইদিনের রিমান্ডে

ভারতীয় গণমাধ্যমে মির্জা ফখরুলের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে: বিএনপি

আপডেট সময় ০২:০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫