ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে সম্মাননা পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাতুল মাওয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৩৪৫ বার পড়া হয়েছে

এবার পাকিস্তান মিলিটারি একাডেমির (পিএমএ) ২৬তম লেডি ক্যাডেট কোর্সের কোর্স স্পোর্টস সার্জেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাডেট জান্নাতুল মাওয়া ‘কমান্ড্যান্টস ওভারসিজ মেডেল’ পেয়েছেন। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির তার হাতে এ সম্মাননা তুলে দেন।

শনিবার বিকেলে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক্স হ্যান্ডলে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের অ্যাবোটাবাদের কাকুলে অনুষ্ঠিত এ পাসিং আউট প্যারেডে অংশ নেন ১৫২তম পিএমএ লং কোর্স, ৭১তম ইন্টিগ্রেটেড কোর্স, ২৬তম লেডি ক্যাডেট কোর্স ও ৩৭তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের ক্যাডেটরা। জান্নাতুল মাওয়া ২৬তম লেডি ক্যাডেট কোর্সে অংশ নিয়েছিলেন।

ইরাক, ফিলিস্তিন, কাতার, মালি, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইয়েমেন, বাংলাদেশ ও নাইজেরিয়াসহ বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের প্রশিক্ষণার্থীরাও এ অনুষ্ঠানে অংশ নেন।

প্যারেডে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান কৃতিত্বপূর্ণ ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তাদের মধ্যে ১৫২তম পিএমএ লং কোর্সের একাডেমি সিনিয়র আন্ডার অফিসার আহমেদ মুজতবা আরিফ রাজা পান মর্যাদাপূর্ণ সোর্ড অব অনার, আর ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার জোহাইর হোসেন পান রাষ্ট্রপতির স্বর্ণপদক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে সম্মাননা পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাতুল মাওয়া

আপডেট সময় ১০:৪৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫