ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুর্নীতি করলে বদলি নয়, হবে কঠোর শাস্তি: স্বাস্থ্যমন্ত্রী শেষ ষোলোতে মুখোমুখি দুই মুসলিম দেশ নকআউটের আগে ফ্রান্সের দুশ্চিন্তা বাড়াল নতুন দুঃসংবাদ ইতিহাস বলছে এবারের চ্যাম্পিয়ন হবে ব্রাজিল নরওয়ে ম্যাচে নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ব্রাজিলের মেসিই ভরসা, নাকি এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় দুর্বলতা? খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে ‘আমেরিকার ধ্বংস’ আর ‘প্রতিশোধের’ স্লোগান জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা একটি নেয়ামত, যা অন্য কোনো সংগঠনে নেই: ডা. শফিকুর রহমান ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় বদলের গুঞ্জন, জানাল ফিফা বৈরি আবহাওয়ার আশঙ্কা, ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তন নিয়ে যে সিদ্ধান্ত নিলো ফিফা

বিল পরিশোধ করতে না পারায় মায়ের কোল থেকে নবজাতককে নিয়ে বিক্রি করে দিলো হাসপাতাল! 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৩৩৬ বার পড়া হয়েছে

এবার বিল পরিশোধ করতে না পারায় মায়ের কাছ থেকে নবজাতক সন্তানকে কেড়ে নিয়ে বিক্রি করে দিয়েছে একটি বেসরকারি হাসপাতাল। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পাকিস্তানের কারাচি রাজ্যের মেমন গোঠ এলাকায়। রবিবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ বিলের টাকার বদলে নবজাতকটিকে বিক্রি করে দেয়। বিষয়টি জানাজানি হলে শিশুটির বাবা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে নবজাতককে উদ্ধার করতে সক্ষম হয়।

জেলার এসএসপি আবদুল খালেক পীরজাদা জানান, ঘটনাটির পর সংশ্লিষ্ট হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় হাসপাতালের চিকিৎসক ডা. জেহরা এবং শিশু নিয়ে পালানো নারী শামা বেলুচ পলাতক রয়েছেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, শামা বেলুচ ওই হাসপাতালেরই এক কর্মচারী। তিনি ডা. জেহরার সঙ্গে যোগসাজশে নবজাতকটিকে বিক্রি করেন। শিশুটি ইতোমধ্যেই পাঞ্জাবে পাচার করা হয়েছিল বলে জানা গেছে।

এফআইআর সূত্রে জানা যায়, ডা. জেহরা শিশুটির মাকে বলেন, ‘আপনার যদি বিল পরিশোধের টাকা না থাকে, আমি এমন এক মহিলাকে চিনি যিনি দরিদ্র পরিবারের শিশুদের লালন-পালন করেন। তিনি আপনার খরচ দিয়ে দেবেন।’ পরে সেই মহিলা (শামা বেলুচ) হাসপাতালে বিল মিটিয়ে নবজাতককে নিজের হেফাজতে নিয়ে পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য একাধিক স্থানে অভিযান চলছে। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তও অব্যাহত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি করলে বদলি নয়, হবে কঠোর শাস্তি: স্বাস্থ্যমন্ত্রী

বিল পরিশোধ করতে না পারায় মায়ের কোল থেকে নবজাতককে নিয়ে বিক্রি করে দিলো হাসপাতাল! 

আপডেট সময় ০৩:৪৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫