ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

রাজধানী ও বিভিন্ন জেলায় ভূমিকম্পে নিহতদের পরিবারে ২৫ হাজার, আহতদের ১৫ হাজার টাকার সহায়তা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পরিবারের মাঝে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের প্রত্যেককে ১৫ হাজার টাকা জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ভূমিকম্পের পর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে জরুরি সাড়াদান কেন্দ্র চালু করেছে। কেন্দ্রের ফোন নম্বর ০২৫৮৮১১৬৫১। কেন্দ্রের মাধ্যমে সকল জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রাথমিক ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী:

  • ঢাকা: ৪ জন নিহত, ৫৯ জন আহত
  • নারায়ণগঞ্জ: ১ জন নিহত, ১৮ জন আহত
  • নরসিংদী: ৫ জন নিহত, ১১০ জন আহত
  • গাজীপুর: ২৫২ জন আহত
  • মাগুরা: ২২ জন আহত

মোট প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পে এপর্যন্ত ১০ জন নিহত এবং ৪৬১ জন আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে অনেক আহত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী

রাজধানী ও বিভিন্ন জেলায় ভূমিকম্পে নিহতদের পরিবারে ২৫ হাজার, আহতদের ১৫ হাজার টাকার সহায়তা

আপডেট সময় ০৭:২৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫