ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ নৌবাহিনীর শক্তি বাড়াতে যুক্ত হলো জাপানের ৫ পেট্রোল বোট তিন সন্তান রেখে মসজিদের ইমামের সঙ্গে গৃহবধূর চলে যাওয়ার অভিযোগ এবার সমালোচনার কড়া জবাব দিলেন আনচেলত্তি: ‘আমি জিনিয়াসও নই, আবার স্টুপিডও নই’ শেষ ষোলোর আগে দুশ্চিন্তায় ব্রাজিল ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে ইয়ঙ্গি এল নিনোর প্রভাব বাড়ছে, সতর্কবার্তা জাতিসংঘের ৩ হাজার ই’য়া’বা’স’হ রাঙামাটিতে গণ অধিকার পরিষদের নেতা গ্রেপ্তার আর্জেন্টিনাকে ‘কমিটির দল’ বলায় জবাব দিলেন স্কালোনি নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কে? কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় চার শিক্ষার্থীকে শোকজ

“ভালো মানুষকে ভোট দিন, খারাপ লোক বাছলে খারাপ ফল পাবো”— হবিগঞ্জে গণশুনানি শেষে দুদক চেয়ারম্যান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, সামনে নির্বাচনে জনগণকে ভালোভাবে বিবেচনা করে যোগ্য ও সৎ ব্যক্তিকে নির্বাচিত করতে হবে। তিনি বলেন, “আমরা যদি খারাপ লোককে নির্বাচিত করি, খারাপ ফলই পাবো। ভালো মানুষ নির্বাচিত হলে ভালো প্রশাসক আসবেন; আর খারাপ লোক নির্বাচিত হলে ঘুষ-দুর্নীতিবাজই সামনে আসবে।”

সোমবার বিকেল ৩টা থেকে হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে দুদকের জেলা সমন্বিত কার্যালয় আয়োজিত গণশুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

দুদক চেয়ারম্যান আরও বলেন, “দুদক খুব বড় কোনো প্রতিষ্ঠান নয়। সীমাবদ্ধতার মধ্যেও আমরা কাজ করছি। সময়মতো তথ্য পেলে আমরা তদন্ত করে সত্য-মিথ্যা বের করতে পারি।”

গণশুনানিতে বিশেষ অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, সচিব মোহাম্মদ খালেদ রহীম এবং হবিগঞ্জের পুলিশ সুপার সাজেদুর রহমান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

জানা যায়, গত দুই সপ্তাহে জেলার বিভিন্ন স্থানে স্থাপিত দুদকের ১০টি বুথে প্রায় ২০০ অভিযোগ জমা পড়ে— যার বেশিরভাগ রেলওয়ে, হাসপাতাল, নির্বাচন, রেজিস্ট্রি, বিআরটিএ, পাসপোর্ট, শিক্ষা অফিস, গণপূর্তসহ বিভিন্ন দপ্তরকে কেন্দ্র করে। এর মধ্যে ৮৩টি অভিযোগের প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ নৌবাহিনীর শক্তি বাড়াতে যুক্ত হলো জাপানের ৫ পেট্রোল বোট

“ভালো মানুষকে ভোট দিন, খারাপ লোক বাছলে খারাপ ফল পাবো”— হবিগঞ্জে গণশুনানি শেষে দুদক চেয়ারম্যান

আপডেট সময় ১০:৪৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫