ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশের নতুন অনুরোধ পর্যালোচনা হচ্ছে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৪০৩ বার পড়া হয়েছে

ভারত জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার নতুন অনুরোধ বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

জয়সওয়াল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে নতুন করে অনুরোধ পাঠানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতা নেতৃত্বাধীন তুমুল আন্দোলনের মুখে তিনি বাংলাদেশ ত্যাগ করেন এবং অজ্ঞাত স্থানে অবস্থান করছেন।

এর আগে বাংলাদেশ দুই দফায় তাকে প্রত্যর্পণের জন্য চিঠি পাঠিয়েছিল, তবে এবারই প্রথমবারের মতো ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করা হলো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারত জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশের নতুন অনুরোধ পর্যালোচনা হচ্ছে

আপডেট সময় ০৮:৩৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫