রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৭টার পর মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্তরা দুদকের প্রধান গেটের বিপরীত পাশে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। যারা ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের কাজ চলছে।
প্রাসঙ্গিক: শেখ হাসিনার সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন।

ডেস্ক রিপোর্ট 
























