ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘রাশিয়ার কারণে রাতে ঘুমাতে পারি না’, বললেন ন্যাটোপ্রধান আট বছর পর মিলল ম্যারাডোনার সেই ভবিষ্যদ্বাণী চার আকাশযান ধ্বং’সে’র দা’বি পাকিস্তানের, সফল হা’ম’লা’র কথা বলছে কাবুল সাবেক এমপিকে আমন্ত্রণের জেরে শিক্ষকের বিদায় অনুষ্ঠানে ভাঙচুর হোলি আর্টিজানের এক দশক, জ’ঙ্গি’বা’দ কতটা বদলেছে? এবার পুরো গাজা দখলে নেওয়ার ঘোষণা ইসরায়েলি মন্ত্রীর ব্রাজিল নাকি আর্জেন্টিনা? স্বাধীন বাংলাদেশকে আগে স্বীকৃতি দেয় যে দেশ পূর্বাচলকে ঢাকা জেলার আওতায় আনছে সরকার জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতা চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী

কূপ খননকারীর শাস্তি চান শিশু সাজিদের মা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১২২৮ বার পড়া হয়েছে

রাজশাহীর তানোরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টা পর উদ্ধার করা দুই বছরের শিশু সাজিদ আর বেঁচে নেই। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাত ৯টা ৭ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেন। তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯টা ৩৫ মিনিটে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর ৯টা ৪০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, উদ্ধার হওয়ার বেশ আগেই শিশুটি মারা গিয়েছিল এবং তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না

বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার কোয়েলহাট উত্তরপাড়ায় রাকিবের ছেলে সাজিদ খড় দিয়ে ঢেকে রাখা একটি পরিত্যক্ত কূপে পড়ে যায়। স্থানীয়রা জানান, কূপটি আগে ভরাট করা হয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে মাটি বসে গিয়ে আবারও গর্তটি বের হয়ে আসে।

ঘটনার পরপরই তানোর ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। পরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বিশেষজ্ঞ টিম যোগ দেয়। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৪৫ ফুট গভীর পর্যন্ত অনুসন্ধান চালানো হলেও শিশুটিকে পাওয়া যায়নি। কর্মকর্তারা জানান, গর্তটি প্রায় ২০০ ফুট গভীর, এবং এত গভীর গর্তে দ্রুত উদ্ধার বিশ্বের যেকোনো দেশেই অত্যন্ত কঠিন।

উদ্ধারকাজে এক্সকাভেটর, ট্র্যাক্টর, ক্যামেরা ও নিয়মিত অক্সিজেন সরবরাহসহ সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করা হয়। গর্তের মাত্র ৮–১০ ফুট দূরে একটি পুকুর থাকায় পানির ঝুঁকি এড়াতে অত্যন্ত সতর্কতার সাথে খনন করা হয়।

মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘রাশিয়ার কারণে রাতে ঘুমাতে পারি না’, বললেন ন্যাটোপ্রধান

কূপ খননকারীর শাস্তি চান শিশু সাজিদের মা

আপডেট সময় ১১:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫