ঢাকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোটরসাইকেল মালিকদের থেকে যেভাবে অগ্রিম আয়কর আদায় করা হবে সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী পশ্চিমবঙ্গ কোরবানি বন্ধের চেষ্টা হলে লাখো মানুষ নিয়ে প্রতিরোধের হুঁশিয়ারি: হুমায়ুন কবির শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এবারের হজে খুতবা অনুবাদ করা হবে বাংলাসহ ৫০টি ভাষায় হাম পরিস্থিতি শিখিয়েছে, আজকের দায়িত্বহীনতা ভবিষ্যতের সংকট: তথ্যমন্ত্রী ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর: অর্থমন্ত্রী ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে ইরান ‘ভিয়েতনাম ট্র‌্যাপে’ পড়তে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই গ্রাফিতি অঙ্কন করে পরিস্থিতি শান্ত করলেন চট্টগ্রাম সিটি মেয়র

ওসমান হাদির পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করলেন মহিউদ্দিন রনি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

এবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গত শুক্রবার নির্বাচনি প্রচারে গুলিবিদ্ধ হন। মারাত্মক আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন জুলাই অভ্যুত্থানের এই অন্যতম নেতা। এতে কার্যত তার নির্বাচনি প্রচারণা বন্ধ হয়ে পড়ে।

এবার হাদির পক্ষে নির্বাচনি প্রচারে নেমেছেন অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি। তিনি হাদির জন্য ভোট চাইছেন। এর আগে গতকাল রোববার রনি ঘোষণা দিয়েছিলেন, হাদির পক্ষে ভোট চাইবেন। আজ সকালে তিনি ফজরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে প্রচার শুরু করেন। সঙ্গে সবার কাছে তিনি হাদির সুস্থতার জন্য দোয়াও কামনা করেন।

সোমবার ফেসবুক পোস্টে রনি লিখেছেন, ‘ফজরের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে শুরু করে রমনায় হাদি ভাইয়ের জন্য ভোটারযোগ ও তার সুস্থতার জন্য দোয়া চাইতে গেলাম।’ হাদির জন্য বহু মানুষ দোয়া করছে জানিয়ে রনি লিখেছেন, ‘বিশ্বাস করেন ভাই মানুষজন হাদি ভাইয়ের কথা শুনলেই বলে, আমরা হাদির জন্য নামাজেও দোয়া করেছি। কত শত মানুষের কাছে যে এই একই কথা শুনেছি।’

হাদির সুস্থতার বিষয়ে আশা প্রকাশ করে রনি বলেন, ‘আমার ভেতরে আশার আলো জাগাচ্ছে। এত মানুষের দোয়া আল্লাহ কবুল করুক। ইনশাআল্লাহ ওসমান হাদি ফিরবে।’ এদিকে ওসমান হাদিকে আজ উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে সিঙ্গাপুরে। সেখানে ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউটে তার চিকিৎসা চলবে। আজ একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে পাঠানো হবে দেশটিতে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোটরসাইকেল মালিকদের থেকে যেভাবে অগ্রিম আয়কর আদায় করা হবে

ওসমান হাদির পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করলেন মহিউদ্দিন রনি

আপডেট সময় ০১:২৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫