ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোন চাঁদাবাজ এলে বেঁধে রাখুন, আমাকে ফোন দিনঃ ব্যবসায়ীদের প্রতি প্রতিমন্ত্রী পুতুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

এবার নাটোরের লালপুরে বাজার উন্নয়ন ও আধুনিক ওয়াশ ব্লক নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, বাজারে কেউ চাঁদাবাজি করতে এলে তার রাজনৈতিক পরিচয় না দেখে তাকে আটকে রেখে আইনশৃঙ্খলা বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

শুক্রবার রাতে লালপুর বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “কেউ চাঁদাবাজি করতে এলে সে যে দলেরই হোক, তাকে বেঁধে আমাকে ফোন দেবেন। প্রয়োজনে আইনের হাতে তুলে দেবেন।তিনি বলেন, বাজারের অবকাঠামোগত উন্নয়ন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। আধুনিক ওয়াশ ব্লক নির্মাণের ফলে ব্যবসায়ী ও সাধারণ মানুষ আরও পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশে সেবা গ্রহণ করতে পারবেন।

প্রতিমন্ত্রী আরও জানান, উন্নত স্যানিটেশন ব্যবস্থা জনস্বাস্থ্য রক্ষার পাশাপাশি একটি এলাকার সামগ্রিক উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান। এ লক্ষ্যেই সরকার দেশের বিভিন্ন হাটবাজারে আধুনিক সুবিধা সম্প্রসারণে কাজ করছে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, দীর্ঘদিনের স্যানিটেশন সমস্যার সমাধানে নতুন ওয়াশ ব্লক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাজার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে ব্যবসাবাণিজ্যের পরিবেশ আরও উন্নত হবে।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী নির্মাণাধীন প্রকল্প পরিদর্শন করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কোন চাঁদাবাজ এলে বেঁধে রাখুন, আমাকে ফোন দিনঃ ব্যবসায়ীদের প্রতি প্রতিমন্ত্রী পুতুল

আপডেট সময় ১০:৩৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬