ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস নাসীরুদ্দিন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন সারজিস-পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলার অভিযোগ আসিফ মাহমুদের মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী আপনার পতন ছাত্রদল আর যুবদলই নিয়ে আসবে—প্রধানমন্ত্রীকে শিবির সভাপতি পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলার অভিযোগ আসিফ মাহমুদের নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি নাহিদের হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

২ হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

এবার ২ হাজারের বেশি বন্দির সাজা মওকুফ বা কমিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেইয়ের অনুরোধে এই সাধারণ ক্ষমার সিদ্ধান্ত অনুমোদন করেন সর্বোচ্চ নেতা। এর ফলে অনেক বন্দি তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন বলে জানানো হয়েছে।

তবে নিরাপত্তাসংক্রান্ত অপরাধ, বিশেষকরে, গুপ্তচরবৃত্তির অভিযোগে দণ্ডিত বন্দিদের এই ক্ষমার আওতায় আনা হয়নি বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে, গত ডিসেম্বর থেকে, দেশজুড়ে চলা বিক্ষোভের পর ইরানে হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক চাপ এবং মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

২ হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

আপডেট সময় ০৩:৩০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬