ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্রান্স কখনোই স্পেনের চেয়ে ভালো দল নয়: ইয়ামাল ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে: নাহিদ আগামী চার বছর কেউ ভাঙতে পারবে না ব্রাজিলের এই বিশ্বরেকর্ড ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় প্রকাশ, কিশোরের ১০ বছরের আটকাদেশ আজ সেই জুলাই, যেখান থেকে শুরু হয়েছিল ইতিহাস বদলের যাত্রা হাসনাত-সারজিস অতিগোপনীয় অভিযোগ নিয়ে নাকি দরবেশ বাবাকে বাঁচাতে দুদকে গিয়েছিলো?: রাশেদ খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের কেরালায় ইসলাম ত্যাগের চেয়ে ইসলাম গ্রহণের হার বাড়ছে নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরের মাটি খুঁড়ে মিলল বৃদ্ধের মরদেহ দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে শীর্ষে আলিয়া ভাট

নরওয়ের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নেমেছে ব্রাজিল। তবে শেষ আটে জায়গা নিশ্চিত করার পথে সেলেসাওদের সামনে দাঁড়িয়ে আছে এমন এক প্রতিপক্ষ, যাদের বিপক্ষে ইতিহাস আজও কথা বলে ব্রাজিলের বিরুদ্ধে।

আগামী ৫ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর এই ম্যাচের আগে সবচেয়ে আলোচনার বিষয় নরওয়ের বিপক্ষে এখনো পর্যন্ত একবারও জয়ের স্বাদ পায়নি ব্রাজিল। ফুটবল ইতিহাসে ব্রাজিল বিশ্বের অন্যতম সফল দল হলেও নরওয়ের বিপক্ষে তাদের রেকর্ড বেশ হতাশাজনক। এখন পর্যন্ত দুই দল চারবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে দুটি ম্যাচ জিতেছে নরওয়ে, বাকি দুটি ড্র হয়েছে। অর্থাৎ চার দেখায় একবারও জয় তুলে নিতে পারেনি সেলেসাওরা।

দুই দলের প্রথম সাক্ষাৎ হয় ১৯৮৮ সালে একটি প্রীতি ম্যাচে, যেখানে ১১ গোলে ড্র করে উভয় দল। এরপর ১৯৯৭ সালের প্রীতি ম্যাচে ৪২ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে চমক দেখায় নরওয়ে। তবে সবচেয়ে স্মরণীয় ম্যাচটি অনুষ্ঠিত হয় ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে। গ্রুপ পর্বের সেই লড়াইয়ে ২১ গোলে ব্রাজিলকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল নরওয়ে। বিশ্বকাপের মঞ্চে পাওয়া সেই জয় আজও নরওয়ের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অর্জন হিসেবে বিবেচিত হয়। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০০৬ সালে, সেবারও ১১ গোলে ড্র করে মাঠ ছাড়ে তারা।

অতীতের পরিসংখ্যান অবশ্য বর্তমান ব্রাজিল দলকে খুব বেশি বিচলিত করছে না। প্রধান কোচ কার্লো আনচেলত্তির অধীনে নতুন করে নিজেদের গুছিয়ে নিয়েছে দলটি। ভিনিসিয়ুস জুনিয়র, ম্যাতিয়াস কুনহা, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও নেইমারকে নিয়ে গড়া আক্রমণভাগ যেকোনো প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করতে সক্ষম। জাপানের বিপক্ষে জয়ও তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। অন্যদিকে আর্লিং হলান্ডকে ঘিরে দুর্দান্ত ছন্দে রয়েছে নরওয়ে। শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে মরিয়া ইউরোপের দেশটি। আইভরি কোস্টের বিপক্ষে জয় এবং জাতীয় দলের হয়ে হলান্ডের ৬০ গোল পূর্ণ করার কীর্তি নরওয়ের আত্মবিশ্বাসকে আরও উঁচুতে নিয়ে গেছে।

এবারের লড়াই তাই শুধু কোয়ার্টার ফাইনালে ওঠার নয়, ব্রাজিলের জন্য এটি অতীতের এক বিব্রতকর রেকর্ড ভাঙারও সুযোগ। অন্যদিকে নরওয়ে চাইবে ব্রাজিলের বিপক্ষে নিজেদের অপরাজিত ইতিহাস অক্ষুণ্ন রাখতে। সব মিলিয়ে ৫ জুলাইয়ের এই ম্যাচটি হতে যাচ্ছে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় লড়াই। এখন দেখার বিষয়, ইতিহাস বদলে প্রথমবারের মতো নরওয়েকে হারাতে পারে কি না ব্রাজিল, নাকি আবারও সেলেসাওদের হতাশ করে শেষ হাসি হাসবে হলান্ডের নরওয়ে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্রান্স কখনোই স্পেনের চেয়ে ভালো দল নয়: ইয়ামাল

নরওয়ের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল!

আপডেট সময় ১১:০৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬