ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নরওয়ের সম্ভাবনা কম, ব্রাজিলকেই ফেভারিট মানছেন হালান্ড ফ্রান্স কখনোই স্পেনের চেয়ে ভালো দল নয়: ইয়ামাল ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে: নাহিদ আগামী চার বছর কেউ ভাঙতে পারবে না ব্রাজিলের এই বিশ্বরেকর্ড ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় প্রকাশ, কিশোরের ১০ বছরের আটকাদেশ আজ সেই জুলাই, যেখান থেকে শুরু হয়েছিল ইতিহাস বদলের যাত্রা হাসনাত-সারজিস অতিগোপনীয় অভিযোগ নিয়ে নাকি দরবেশ বাবাকে বাঁচাতে দুদকে গিয়েছিলো?: রাশেদ খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের কেরালায় ইসলাম ত্যাগের চেয়ে ইসলাম গ্রহণের হার বাড়ছে নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরের মাটি খুঁড়ে মিলল বৃদ্ধের মরদেহ

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

এবার পাকিস্তানের লাহোরের কাছে একটি বেসরকারি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এমনটাই জানা যায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে। 

স্থানীয় কর্মকর্তারা জানান, লাহোরের কাহনা এলাকায় অবস্থিত একটি বেসরকারি কোচিং সেন্টারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগের বয়স ছিল ৭ থেকে ১১ বছরের মধ্যে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি উদ্ধার সংস্থার মুখপাত্র ফারুক আহমেদ জানান, স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় এক ঘণ্টার মধ্যেই উদ্ধার অভিযান শেষ করা হয়।

ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে দুজনকে আটক করা হয়েছে। নিহত এক শিশুর স্বজন বিবিসিকে জানান, ভবনটির ছাদের অবস্থা আগে থেকেই খারাপ ছিল। তার দাবি, শিশুরা পড়াশোনা করার সময় ছাদের ওপর মেরামতের কাজ চলছিল। অতিরিক্ত ওজনের কারণেই ছাদটি ধসে পড়ে।

এলাকার আরেক বাসিন্দা বিবিসিকে বলেন, এত পরিবারের শিশু মারা গেছে যে, কার বাসায় গিয়ে আগে সমবেদনা জানাবেন, সেটাই বুঝতে পারছেন না। ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফও এ ঘটনাকে হৃদয়বিদারক ট্র্যাজেডি উল্লেখ করে বলেন, ১৪ নিরীহ শিশুর মৃত্যু অপূরণীয় ক্ষতি। এ ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: বিবিসি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নরওয়ের সম্ভাবনা কম, ব্রাজিলকেই ফেভারিট মানছেন হালান্ড

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

আপডেট সময় ১১:৩৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬