ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো গড়ে ওঠেনি’, নাহিদ ইসলাম ‘রাশিয়ার কারণে রাতে ঘুমাতে পারি না’, বললেন ন্যাটোপ্রধান আট বছর পর মিলল ম্যারাডোনার সেই ভবিষ্যদ্বাণী চার আকাশযান ধ্বং’সে’র দা’বি পাকিস্তানের, সফল হা’ম’লা’র কথা বলছে কাবুল সাবেক এমপিকে আমন্ত্রণের জেরে শিক্ষকের বিদায় অনুষ্ঠানে ভাঙচুর হোলি আর্টিজানের এক দশক, জ’ঙ্গি’বা’দ কতটা বদলেছে? এবার পুরো গাজা দখলে নেওয়ার ঘোষণা ইসরায়েলি মন্ত্রীর ব্রাজিল নাকি আর্জেন্টিনা? স্বাধীন বাংলাদেশকে আগে স্বীকৃতি দেয় যে দেশ পূর্বাচলকে ঢাকা জেলার আওতায় আনছে সরকার জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান

আর্জেন্টিনার বিপক্ষে জয়ের ভবিষ্যদ্বাণী কেপ ভার্দের প্রেসিডেন্টের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোস মারিয়া নেভেস। শুধু চ্যালেঞ্জই নয়, ম্যাচের আগেই করে বসলেন জয়ের ভবিষ্যদ্বাণী।

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে আগামী ৪ জুলাই মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। সেই ম্যাচকে সামনে রেখে নিজের দলের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোস মারিয়া নেভেস।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার বিশ্বাস, আমরা আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারব।”

মাত্র সাড়ে পাঁচ লাখেরও কম জনসংখ্যার দেশ কেপ ভার্দে এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে। তবে অভিষেক আসরেই তারা চমক দেখিয়েছে। উরুগুয়ে, স্পেন ও সৌদি আরবের মতো দলকে পেছনে ফেলে জায়গা করে নিয়েছে নকআউট পর্বে।

এই সাফল্যের পর দলটির আত্মবিশ্বাসও এখন তুঙ্গে। নেভেসের ভাষায়, যখন একটি দলের প্রতি প্রত্যাশা কম থাকে, কিন্তু জয়ের ইচ্ছা থাকে প্রবল, তখন অসম্ভবকেও সম্ভব করা যায়।

তিনি আরও বলেন, এই ম্যাচ কেপ ভার্দের বিশ্বকাপ যাত্রার স্বাভাবিক ধারাবাহিকতা। নিজেদের সামর্থ্যে বিশ্বাস রেখেই তারা আর্জেন্টিনা ও লিওনেল মেসির বিপক্ষে মাঠে নামবে, লক্ষ্য থাকবে পরের পর্বে জায়গা করে নেওয়া।

আগামী ৪ জুলাই মায়ামির রক গার্ডেন স্টেডিয়ামে হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দের এই বহুল প্রতীক্ষিত লড়াই। এখন দেখার বিষয়, প্রেসিডেন্টের আত্মবিশ্বাস মাঠের ফলাফলেও প্রতিফলিত হয়, নাকি বিশ্বচ্যাম্পিয়নরাই নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো গড়ে ওঠেনি’, নাহিদ ইসলাম

আর্জেন্টিনার বিপক্ষে জয়ের ভবিষ্যদ্বাণী কেপ ভার্দের প্রেসিডেন্টের

আপডেট সময় ০৩:০০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬