ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

আর্জেন্টিনাকে ‘কমিটির দল’ বলায় জবাব দিলেন স্কালোনি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বিশ্বকাপে আর্জেন্টিনা ‘বিশেষ সুবিধা’ পাচ্ছে—এমন অভিযোগ নতুন নয়। কাতার বিশ্বকাপের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দলটিকে ‘কমিটির দল’ বলেও কটাক্ষ করা হচ্ছে। এবার সেই বিতর্ক নিয়েই মুখ খুললেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে, কোনো রাখঢাক না রেখেই জবাব দেন স্কালোনি।

তিনি বলেন, এসব বিতর্কের সবচেয়ে সহজ সমাধান হলো সামাজিক যোগাযোগমাধ্যম না দেখা। কারণ, সেখানে যে কেউ কোনো প্রমাণ ছাড়াই যেকোনো দাবি ছড়িয়ে দিতে পারে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

আর্জেন্টিনা কোচের ভাষ্য, ছোট একটি বিষয়কে বড় করে উপস্থাপন করা এখন খুবই সহজ। তাই এসব মন্তব্যকে তিনি বা তার দল কোনো গুরুত্ব দিচ্ছেন না।

স্কালোনি আরও বলেন, আর্জেন্টিনার সাফল্য কোনো বিশেষ সুবিধার ফল নয়। এটি পুরো দলের কঠোর পরিশ্রমের অর্জন। লিওনেল মেসি থেকে শুরু করে দলের কিটম্যান—সবার অবদানেই এসেছে এই সাফল্য।

সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক দিক থাকলেও, এর অপব্যবহার নিয়েও সতর্ক করেন বিশ্বকাপজয়ী এই কোচ। তার মতে, যাচাই-বাছাই ছাড়া ছড়িয়ে পড়া নানা তথ্য বিভ্রান্তি তৈরি করে। তাই এসব আলোচনা নয়, মাঠের পারফরম্যান্সেই মনোযোগ দিচ্ছে আর্জেন্টিনা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিভিন্ন স্থানে কালেমাখচিত পতাকা নিয়ে মিছিল: কারণ কী?

আর্জেন্টিনাকে ‘কমিটির দল’ বলায় জবাব দিলেন স্কালোনি

আপডেট সময় ১২:১৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬