ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আমরা প্রতিশোধ নেব’ স্লোগানে তেহরানে শোকের মিছিল প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জাতীয় জাদুঘরে মেসি-আলভারেজ-এনজোর স্বাক্ষরিত জার্সি, দেখতে ফুটবলপ্রেমীদের ভিড় ইসরায়েলের কারাগারে ৪০ বছর কাটানো মাহের ইউনিসের মৃত্যু শেহবাজকে পাশে নিয়ে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি এরদোয়ানের হারিয়ে যাচ্ছে ওয়াই ক্রোমোজোম, পুরুষ শূন্য হবে কী পৃথিবী? খামেনির জানাজায় অংশ নিলেন তার ৩ ছেলে ব্রাজিলকে বড় দল মনে করেন না নরওয়ে কোচ সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ মরক্কোর রূপকথা চলছেই, এবার কি বিশ্বকাপ জয়ের পালা? খামেনির জানাজায় ট্রাম্পের মৃত্যুর আহ্বান, স্লোগানে মুখর তেহরান

ব্রাজিল-নরওয়ের ব্যবধান নিশ্চয়ই ৯০-১০ নয়: সোলবাকেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৯:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিল শিবিরে মিলেছে স্বস্তির খবর। দলের তারকা ফুটবলার নেইমার এখন পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তবে একই সঙ্গে ইনজুরির কারণে লুকাস পাকেতা ও রাফিনিয়াকে না পাওয়ার শঙ্কায় নতুন সমীকরণও তৈরি হয়েছে সেলেসাও শিবিরে।

জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করা ব্রাজিল এবার নিউ জার্সিতে মুখোমুখি হবে নরওয়ের। ইনজুরি, অতীতের পরিসংখ্যান এবং গরম আবহাওয়া—সব মিলিয়ে কঠিন এক পরীক্ষার অপেক্ষায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “নেইমার এখন ৯০ মিনিট খেলতে পুরোপুরি প্রস্তুত। সে সব সময়ই খেলতে চায় এবং দলের জন্য গুরুত্বপূর্ণ একজন ফুটবলার।” তবে একাদশে কী পরিবর্তন আসবে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি ব্রাজিল কোচ।

অন্যদিকে, আর্লিং হালান্ডকে সামনে রেখে আত্মবিশ্বাসী নরওয়েও। দলটির প্রধান কোচ স্তালে সোলবাকেন মনে করেন, ব্রাজিল ফেভারিট হলেও দুই দলের ব্যবধান এতটা বড় নয়। তার ভাষায়, “ব্রাজিল অবশ্যই ফেভারিট। কিন্তু দুই দলের পার্থক্য নিশ্চয়ই ৯০-১০ নয়। আমরা নিজেদের সেরাটা খেলতে পারলে ভালো ফল সম্ভব।”

এদিকে ম্যাচের দিন নিউ জার্সিতে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস রয়েছে। ফলে কৌশল আর মানসিক দৃঢ়তার পাশাপাশি গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াও হবে দুই দলের জন্য বড় চ্যালেঞ্জ।

শেষ ষোলোর এই লড়াইয়ে একদিকে নেইমারের প্রত্যাবর্তনের সম্ভাবনা, অন্যদিকে হালান্ডের গোলের হুমকি—সব মিলিয়ে ব্রাজিল-নরওয়ে ম্যাচটি হতে যাচ্ছে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় দ্বৈরথ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আমরা প্রতিশোধ নেব’ স্লোগানে তেহরানে শোকের মিছিল

ব্রাজিল-নরওয়ের ব্যবধান নিশ্চয়ই ৯০-১০ নয়: সোলবাকেন

আপডেট সময় ১২:১৯:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬