ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেসিদের ম্যাচে ছিল ৩ ফরাসি, এবার ফ্রান্স-মরক্কোর ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পর মেসিকে নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট আর্জেন্টিনাকে সাবধান করে যে হুঙ্কার দিলেন সুইজারল্যান্ড কোচ কেন ‘এক্স’ সংকেত দেখিয়েছিলেন মিশরের কোচ, এর অর্থ কী? চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত এনসিপি নেতা আর্জেন্টিনা শক্তিশালী, তবে অপরাজেয় নয়: সুইজারল্যান্ড কোচ ইরান এখন বিশ্বের অন্যতম বড় শক্তি: অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিসরের বিপক্ষে ৩ বিতর্কিত সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে, নিয়ম বলছে সবই ছিল সঠিক ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় বাড়ল ডলারের দাম হারের পর জিকোর অভিযোগ, ‘আল্লাহ সাক্ষী, এটা পাতানো টুর্নামেন্ট’

মিসরের পতাকা নিয়ে ফিফা প্রেসিডেন্টের ‘পোজ’!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় এক দিনে নতুন করে আলোচনায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সুইজারল্যান্ডকলম্বিয়া ম্যাচ শুরুর আগে কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে মিসরের জাতীয় পতাকা হাতে দেখা যায় তাঁকে। মুহূর্তটির ছবি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা।

ছবিতে দেখা যায়, মিসরের জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে আছেন ইনফান্তিনো। তবে একই সময়ে আর্জেন্টিনার বিপক্ষে মিসরের বিতর্কিত বিদায়ের পর ছবিটি নতুন মাত্রা পায়।

আটলান্টায় আর্জেন্টিনার কাছে ৩২ ব্যবধানে হারের পর মিসরের কোচ হোসাম হাসান ও ফরোয়ার্ড মোস্তফা জিকো রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তাঁরা ম্যাচের কিছু সিদ্ধান্তের সমালোচনা করেন এবং টুর্নামেন্ট পরিচালনা নিয়েও প্রশ্ন তোলেন। এমনকি টুর্নামেন্টে পক্ষপাতিত্বেরও অভিযোগ আনেন। সেই প্রেক্ষাপটে ইনফান্তিনোর পতাকা হাতে থাকা ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হতে থাকে।

মিসরের বিতর্কিত বিদায়ের পর ইনফান্তিনোর হাতে মিসরের পতাকার ছবি ফুটবল অঙ্গনে নতুন করে সেই আগুনে কি ঘি ঢালল!

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেসিদের ম্যাচে ছিল ৩ ফরাসি, এবার ফ্রান্স-মরক্কোর ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি

মিসরের পতাকা নিয়ে ফিফা প্রেসিডেন্টের ‘পোজ’!

আপডেট সময় ১১:৪৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬