ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনার পর এবার ফ্রান্স ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি ইরাকে খামেনির শোক মিছিলে ২৩ লাখের বেশি মানুষের অংশগ্রহণ মেসিদের ম্যাচে ছিল ৩ ফরাসি, এবার ফ্রান্স-মরক্কোর ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পর মেসিকে নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট আর্জেন্টিনাকে সাবধান করে যে হুঙ্কার দিলেন সুইজারল্যান্ড কোচ কেন ‘এক্স’ সংকেত দেখিয়েছিলেন মিশরের কোচ, এর অর্থ কী? চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত এনসিপি নেতা আর্জেন্টিনা শক্তিশালী, তবে অপরাজেয় নয়: সুইজারল্যান্ড কোচ ইরান এখন বিশ্বের অন্যতম বড় শক্তি: অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিসরের বিপক্ষে ৩ বিতর্কিত সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে, নিয়ম বলছে সবই ছিল সঠিক

হারের পর জিকোর অভিযোগ, ‘আল্লাহ সাক্ষী, এটা পাতানো টুর্নামেন্ট’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর ক্ষোভে ফেটে পড়েছে মিশর শিবির। ম্যাচ পরিচালনা করা ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন কোচ থেকে শুরু করে খেলোয়াড়রা। এমনকি ফরোয়ার্ড মুস্তাফা জিকো দাবি করেছেন, পুরো টুর্নামেন্টই ছিল ‘পাতানো’।

ম্যাচ শেষে চোখের জল ধরে রাখতে পারেননি জিকো। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “রেফারি নিরপেক্ষ ছিলেন না। তিনি আমাদের সঙ্গে অন্যায় করেছেন। আল্লাহ সাক্ষী, এই টুর্নামেন্ট পাতানো।”

ম্যাচে ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। কিন্তু শেষ দিকে ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনেল মেসি এবং যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের গোল আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে জয় এনে দেয়।

তবে মিশরের অভিযোগ শুধু শেষ মুহূর্তের গোল নিয়েই নয়। দ্বিতীয়ার্ধে মুস্তাফা জিকোর করা একটি গোল ভিএআর পর্যালোচনার পর বাতিল করা হয়। এছাড়া যোগ করা সময়ে বক্সের ভেতরে একটি ট্যাকলের ঘটনাও ভিএআরে পর্যালোচনা না করায় ক্ষোভ প্রকাশ করেছে দলটি।

মিশরের প্রধান কোচ হোসাম হাসানও রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তার দাবি, মাঠের ভেতর ও বাইরের নানা ঘটনায় ম্যাচের ফল প্রভাবিত হয়েছে। তিনি বলেন, তার দল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের চেয়ে ভালো খেললেও ন্যায্য ফল পায়নি।

হাসান আরও জানান, ম্যাচের আগে থেকেই রেফারি নিয়োগ নিয়ে আপত্তি জানিয়েছিল মিশর। অতিরিক্ত সময়ে ভিএআর রিভিউয়ের দাবি জানাতে গিয়ে তিনি নিজেও হলুদ কার্ড দেখেন।

শুধু রেফারিং নয়, ম্যাচের সময়সূচি নিয়েও প্রশ্ন তুলেছেন মিশর কোচ। আটলান্টায় দুপুরের ম্যাচ আয়োজনকে অযৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, এমন সময় খেলোয়াড়দের সর্বোচ্চ পারফরম্যান্স দেওয়া সম্ভব নয়।

হাসান জানান, এই ঘটনার প্রতিবাদে তিনি বিশ্বকাপের বাকি ম্যাচগুলো আর দেখবেন না। তবে বিতর্কের মাঝেও নিজের খেলোয়াড়দের পারফরম্যান্সে গর্ব প্রকাশ করে তিনি বলেন, “আমরা যা প্রাপ্য ছিলাম, তা পাইনি।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার পর এবার ফ্রান্স ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি

হারের পর জিকোর অভিযোগ, ‘আল্লাহ সাক্ষী, এটা পাতানো টুর্নামেন্ট’

আপডেট সময় ১১:৪৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬