বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। তবে শেষ আটে উঠলেও এখন পর্যন্ত ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দলের কোনো প্রতিপক্ষের মুখোমুখি হয়নি লিওনেল মেসির দল। গ্রুপ পর্বে তুলনামূলক নিচের সারির দলগুলোর বিপক্ষে খেলেই নকআউটে ওঠে আলবিসেলেস্তেরা। এরপর শেষ ষোলোতে মিশরকে হারিয়ে নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল।
ফলে এবারের বিশ্বকাপে এখনো সত্যিকারের বড় পরীক্ষার মুখে পড়েনি আর্জেন্টিনা—এমন আলোচনা চলছে ফুটবল মহলে। সমালোচকদের মতে, তুলনামূলক সহজ ড্রয়ের সুবিধা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে শিরোপার পথে শেষ পর্যন্ত শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়েই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে।
সেই পরীক্ষার প্রথম ধাপ হতে পারে কোয়ার্টার ফাইনাল। যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। এই ম্যাচেই বোঝা যেতে পারে, শিরোপা ধরে রাখার লড়াইয়ে মেসিদের প্রস্তুতি ঠিক কতটা শক্তিশালী।

ডেস্ক রিপোর্ট 






















